মিরাজ বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি দলের সহঅধিনায়ক

স্পোর্টস ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৩আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৯

সহঅধিনায়ক ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার নাজমুল হোসেন শান্তর ডেপুটি চূড়ান্ত করলো তারা। প্রত্যাশিতভাবে মেহেদী হাসান মিরাজকে সহঅধিনায়কত্ব দেওয়া হয়েছে।

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজে টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়কত্ব করেছিলেন মিরাজ। শান্ত ইনজুরি কাটিয়ে ফেরায় এবার তার ডেপুটি হলেন এই অলরাউন্ডার।

সপ্তাহখানেক আগে শেষ হওয়া বিপিএলে খুলনা টাইগার্সকে নেতৃত্ব দেন মিরাজ। তার দল দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলে বিদায় নেয়।

শুক্রবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাইয়ের বিমান ধরবে বাংলাদেশ দল। আগের দিন বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে মিরাজের ভূমিকা জানালো বিসিবি।

বোর্ড আরও জানিয়েছে, বাংলাদেশ দলের সঙ্গে অনুশীলন করতে শনিবার দুবাই যাবেন পেসার খালেদ আহমেদ ও হাসান মাহমুদ। দুই পেসারই ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ শেষে দেশে ফিরবেন।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম