চোটগ্রস্ত হয়েও বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন অজি স্পিনার

স্পোর্টস ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১৭আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২৪

বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠায় বেশ বিপদেই পড়েছেন অস্ট্রেলিয়ার বামহাতি স্পিনার ম্যাথু কুনেমান। শরীরে চোট নিয়েই এই পরীক্ষা দিতে যাচ্ছেন তিনি। একই কারণে শেফিল্ড শিল্ডে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে তাসমানিয়ার হয়ে খেলতে পারছেন না। 

আইসিসির ম্যাচ অফিশিয়ালদের মাধ্যমে তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশের এক সপ্তাহ পর আশা করা হচ্ছিল, মঙ্গলবার অ্যাডিলেডে তাসমানিয়ার হয়ে ক্রিকেটে ফিরবেন। কিন্তু সেই পরিকল্পনা পুরোপুরি ভেস্তে গেছে বিগ ব্যাশে আঙুলে পাওয়া চোটে। তাকে খেলার জন্য মেডিক্যালি ফিট ঘোষণা করা হয়নি। 

জানা গেছে, কুনেমান নতুন করে কোনও চোট পাননি। তবে গলে একই ইস্যু নিয়ে ম্যাচ খেলার পর তাকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট।  

তার পরেও কুনেমানকে দুই সপ্তাহের মধ্যে আইসিসি নির্ধারিত টেস্টিং সেন্টারে অ্যাকশনের পরীক্ষা দিতে হবে। কারণ চোটটা তার বোলিং হ্যান্ডে নয়। অবশ্য অফিশিয়ালরাও তার পরীক্ষা কেন্দ্রে করে মুখে কুলুপ এঁটে বসে আছেন। কারণ কুনেমানের গোপনীয়তা রক্ষা করে চলেছেন তারা। আশা করা হচ্ছে, আগামী দুই সপ্তাহের মধ্যেই পরীক্ষা সম্পন্ন করা হবে। 

আইসিসি সাধারণত বিদেশের ল্যাবে এই ধরনের পরীক্ষাকে প্রাধান্য দিয়ে থাকে। কিন্তু অজি স্পিনার ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারে এই পরীক্ষা দেবেন। সেটা হলেও আইসিসির শরীর বিশেষজ্ঞদের কড়া নজরে থাকবেন কুনেমান। এই সময় তাকে শ্রীলঙ্কা সিরিজের মতো করেই বোলিংটা করে দেখাতে হবে। সফরে ১৭.১৮ গড়ে ১৬ উইকেট নিয়েছেন তিনি। 

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান