জার্সিতে আয়োজক পাকিস্তানের নাম নিয়েই খেলবে ভারত

স্পোর্টস ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০৩আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৩

শোনা যাচ্ছিল, আয়োজক হওয়ার পরও ভারতের টিম জার্সিতে পাকিস্তানের নাম থাকবে না। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে দেখা গেলো বিষয়টা অযথাই গুরুত্ব পেয়েছিল। গতকাল ভারতের জার্সি উন্মোচিত হয়েছে। সেখানে দেখা গেছে, জার্সির ওপর আয়োজক পাকিস্তানের নামটি যথাযথভাবেই শোভা পাচ্ছে। 

ভারতের তারকা শুবমান গিল, বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পান্ত, মোহাম্মদ সামিদের পাকিস্তানের নাম সংবলিত টুর্নামেন্টের অফিশিয়াল জার্সি পরা ছবিতে দেখা গেছে। 

ভারতের টুর্নামেন্ট শুরু হবে ২০ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ বাংলাদেশ। তারপরেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ২৩ ফেব্রুয়ারি। ২ মার্চ প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ভারত পাকিস্তানে খেলতে রাজি না হওয়ায় টুর্নামেন্ট হচ্ছে হাইব্রিড মডেলে। যেখানে রোহিত শর্মারা তাদের সবগুলো ম্যাচ দুবাইয়ে খেলবে। 

ঠিক এই কারণেই গুঞ্জন শোনা যাচ্ছিল, ভারত পাকিস্তানে খেলতে যাবে না দেখে জার্সিতে আয়োজকের স্বত্ব পাওয়া দেশটির নামটিও রাখবে না! শেষ পর্যন্ত এমনটা হয়নি দেখে অনেক ভারতীয় দর্শকই ব্যাপারটাকে স্বাগত জানিয়েছেন। একজন সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন, ‘অনেকে গুঞ্জন ছড়িয়েছে পাকিস্তানের নাম জার্সিতে থাকবে না। তারা এখন কোথায়? আমি নিজে একজন ভারতীয়, ভারতকে সমর্থন করছি। কিন্তু ভুল তথ্য এবং বিদ্বেষ ছড়ানোর কী প্রয়োজন?’

/এফআইআর/        
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম