চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ‘গেম চেঞ্জার’ রিশাদ

  বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩৯আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩৯

চ্যাম্পিয়ন্স ট্রফির মূলপর্ব শুরু হচ্ছে কাল বুধবার। তার পর দিন মাঠে নামবে বাংলাদেশ দল। মূল পর্বে নামার আগে প্রস্তুতি ম্যাচে বড় পরাজয় সঙ্গী হয়েছে নাজমুল হোসেন শান্তদের। তবু এটাকে কেবল প্রস্তুতি ম্যাচ ভেবে ভুলে যেতে চাইছে বাংলাদেশ। শান্তদের সেমিফাইনালে যেতে হলে শক্ত তিনটি প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে লড়তে হবে। এই লড়াইয়ে বাংলাদেশের ট্রামকার্ড লেগস্পিনার রিশাদ হোসেন। সৌম্য সরকার তো রিশাদকে গেম চেঞ্জার হিসেবে আখ্যায়িত করলেন।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এই টুর্নামেন্টকে কেন্দ্র করে দুবাইয়ে দুটি উইকেটকে নতুন করে সাজনো হয়েছে। অব্যবহৃত উইকেটে ব্যাটার-বোলার উভয়েই সহায়তা পাবে। এছাড়া পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। দুবাইয়ের মতো রাওয়ালপিন্ডির উইকেটও স্পোর্টিং। যেখানে ব্যাটারদের পাশাপাশি বোলারদের আধিপত্য থাকে। এমন উইকেটে ব্যাটারদের আটকাতে প্রয়োজন রিশাদের মতো লেগস্পিনারদের সাহসী ডেলিভারি। আইসিসির প্রকাশিত এক ভিডিওতে  ওপেনার সৌম্য সরকার রিশাদকে উল্লেখ করেছেন গেম চেঞ্জার হিসেবে, ‘রিস্ট স্পিনাররা গেম চেঞ্জার। রিশাদের দিকে আমরা তাকিয়ে আছি।’

ভিডিওবার্তায় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন রিশাদের বোলিং দেখতে উন্মুখ হয়ে আছেন তিনি, ‘রিশাদ ভালো বোলিং করলে আমরা ভালো অবস্থানে থাকব। কারণ, আমরা জানি পাকিস্তানের উইকেট কতটা ভালো। এই টুর্নামেন্টে রিস্ট স্পিনাররা বেশি গুরুত্বপূর্ণ। রিশাদ এই টুর্নামেন্টে কেমন বোলিং করে তা দেখতে উন্মুখ হয়ে আছি।’

রিশাদকে নিয়ে পেসার তানজিম সাকিবও বলেছেন, ‘রিশাদ আমাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বল হাতে ও সব সময় ব্রেক থ্রু এনে দেয়। আবার ব্যাটিংয়ে যখন প্রয়োজন তখন রান করে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম