ভারতের ১৯৮৫ সালের রেকর্ড ভাঙলো যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫৫আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫৫

ছেলেদের ওয়ানডেতে সবচেয়ে কম রান ডিফেন্ড করে জেতার রেকর্ড ভেঙে দিলো যুক্তরাষ্ট্র। আল আমিরাতে আইসিসি মেন’স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ টুতে মাত্র ১২২ রান করেও তারা জিতেছে ৫৭ রানে।

আগের সবচেয়ে কম রান করে জেতার রেকর্ড ছিল ভারতের। ১৯৮৫ সালে রোথম্যান্স চার জাতির কাপে তারা পাকিস্তানের বিপক্ষে ১২৫ রান করে ৩৮ রানে জিতেছিল।

ওমানের বিপক্ষে যুক্তরাষ্ট্রের এই ম্যাচে পুরোপুরি দাপট দেখিয়েছেন স্পিনাররা। বোলিং করা ৯ বোলারের সবাই ছিলেন স্পিনার। ছেলেদের ওয়ানডেতে ৪৬৭১ ম্যাচ পর কোনও পূর্ণাঙ্গ ওয়ানডেতে একটি বলও করেননি ফাস্ট বোলাররা।

এই ম্যাচে স্পিনাররাই নিয়েছেন ১৯ উইকেট, সেটাও যৌথ রেকর্ড। ২০১১ সালে চট্টগ্রামে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডের রেকর্ড ছুঁলো তারা। নসথুশ কেনজিগে ১১ রানে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বল করেছেন, ওমান ২৫.৩ ওভারে ৬৫ রানে অলআউট হয়।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী