সম্প্রচারের সময় ছিল না পাকিস্তানের নাম, আইসিসির কাছে চিঠি পিসিবির

স্পোর্টস ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৭আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৬

চ্যাম্পিয়ন্স ট্রফির লোগোতে আয়োজকদের নাম না থাকা নিয়ে নাটক কম হয়নি। ভারতের টিম জার্সিতে আয়োজক হিসেবে পাকিস্তানের নাম থাকবে না- এমন একটা গুঞ্জন ছিল টুর্নামেন্টের আগে। শেষ পর্যন্ত সেটা ভুয়া খবর হিসেবেই প্রচার পেয়েছে। এবার অবশ্য সত্যি সত্যি বাংলাদেশ-ভারত ম্যাচে লোগো সংশ্লিষ্ট একটি বিতর্কের জন্ম নিয়েছে। ব্রডকাস্টাররা ইভেন্টের নাম, আয়োজকদের নাম লোগোসহ সরাসরি সম্প্রচার থাকে। আগের ম্যাচগুলোয় সেই লোগোতে আয়োজক হিসেবে পাকিস্তানের নাম থাকলেও বাংলাদেশ-ভারত ম্যাচে বাদ পড়ে সেটা। পুরো ম্যাচেই আয়োজক হিসেবে পাকিস্তানের নাম ছিল না সেখানে। 

অথচ বাকি সব ম্যাচে আয়োজক হিসেবে পাকিস্তানের নাম বাম কর্নারে সম্প্রচারের সময় দেখানো হয়েছে। আগের দুটি ম্যাচ হয়েছে করাচিতে। কিন্তু দুবাইয়ে ভারত ম্যাচের সময় সেটা না হওয়ায় ভীষণ ক্ষুব্ধ হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাই বাধ্য হয়ে আইসিসির কাছে ব্যাপারটা চিঠি দিয়ে জানিয়েছে তারা। পিসিবি অনুরোধ করেছে সামনে যেন একই রকম ঘটনার পুনরাবৃত্তি না হয়। 

অবশ্য যতটুকু জানা গেছে, আইসিসি অনানুষ্ঠানিকভাবে পিসিবিকে বলেছে, এটা শুরুর যান্ত্রিক ত্রুটি। কিন্তু সেই উত্তর মন গলাতে পারেনি পিসিবির। লাইভ ফিডের জন্য গ্রাফিক্স তৈরি ও সরবরাহের কাজটা আগেই করা হয়েছে। আইসিসির তত্ত্বাধানে সেটা করে দিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সানসেট অ্যান্ড ভাইন।  যে কারণে উদ্বোধনী ম্যাচের লোগোতে পাকিস্তানের নামটি থাকায় আইসিসির এই ব্যাখ্যা পিসিবিকে সন্তুষ্ট করতে পারেনি। বিশেষ করে বাংলাদেশ-ভারত ম্যাচে এমনটা হওয়ায়! 

আইসিসি কারিগরি ত্রুটির কথা উল্লেখ করে আরও বলেছে, ভবিষ্যৎ কোনও ম্যাচে এটা প্রভাব ফেলবে না। সেটা পাকিস্তান হোক কিংবা সংযুক্ত আরব আমিরাতে।  

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম