ভারত ম্যাচের আগে বাবরের অনুপস্থিতি জন্ম দিয়েছে প্রশ্নের

স্পোর্টস ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২০আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৪

ভারত-পাকিস্তান ম্যাচের আগে অনুশীলনে তারকা ব্যাটার বাবর আজমের অনুপস্থিতি জন্ম দিয়েছে প্রশ্নের। চ্যাম্পিয়ন্স ট্রফির হাইভোল্টেজ ম্যাচে তার না খেলা নিয়েও শোনা যাচ্ছে গুঞ্জন! 

বাবরের খেলা নিয়ে আলোচনা যে দিকেই যাক, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি অবশ্য দলকে স্পষ্ট বার্তা দিয়েছেন এই বলে- যে কোনও মূল্যে জিততে হবে। 

নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ৬০ রানে পরাজয়ের দিন শ্লথ ইনিংসের জন্য সমালোচিত হয়েছেন বাবর। ৯০ বলে ৬৪ রান করেছেন তিনি। সমালোচনার পর শনিবার অনুশীলনে একমাত্র অনুপস্থিত খেলোয়াড় ছিলেন বাবর আজম। তার ওপর একই সময়ে অনুশীলনে পিসিবি প্রধান নাকভির উপস্থিতি বিষয়টাকে আরও জটিল করে তুলে। যদিও অনুশীলনের পর সংবাদ মাধ্যমকে একই প্রশ্নের মুখোমুখি হলে পিসিবি প্রধান জানান, বাবরকে নিয়ে উদ্বেগের কিছু নেই। বিশ্রাম থাকতে চেয়েছেন বলেই অনুশীলনে নেই তিনি। 

দুবাই স্টেডিয়ামে নাকভির উপস্থিতিতে এটাতে পরিষ্কার যে, তীব্র চাপে আছে পাকিস্তান। যেহেতু ভারত ম্যাচের ওপরই তাদের সব কিছু টিকে আছে। বাঁচা মরার ম্যাচে তাই নিজেদের সবটা উজাড় করে দিতে আহ্বান জানিয়েছেন রিজওয়ানদের। 

পিটিআই সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, নিন্দুকদের দাঁত ভাঙা জবাব দিতে খেলোয়াড়দের অনুরোধ করেছেন নাকভি।

/এফআইআর/       
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম