ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে ভারতের জাতীয় সঙ্গীত, ব্যাখ্যা চাইলো পিসিবি

স্পোর্টস ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২৯আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩০

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আয়োজনে কারিগরি ত্রুটিতে বেশ চাপে রয়েছে পাকিস্তান। সবশেষ লাহোরে অনুষ্ঠিত ম্যাচের আগে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতের মাঝে তৈরি হয়েছিল বিভ্রান্তি। শনিবার গাদ্দাফি স্টেডিয়ামে ইংল্যান্ডের ‘গড সেভ দ্য কিং’ ও অস্ট্রেলিয়ার ‘অ্যাডভান্স অস্ট্রেলিয়া ফেয়ার’ এর মাঝে বেজে উঠে ভারতের জাতীয় সঙ্গীত ‘জানা গানা মানা’। এমন ত্রুটিতে আইসিসির কাছে আবারও ব্যাখ্যা চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি। ) 

জাতীয় সঙ্গীত নিয়ে দ্রুত ভুর সংশোধন করা হলেও তা স্টেডিয়ামে আগত দর্শকদের কান এড়ায়নি।

ইএসপিএন ক্রিকইনফোর খবরে বলা হয়েছে, ত্রুটিতে মোটেও সন্তুষ্ট হয়নি পিসিবি। পুরো বিষয়টির জন্য তারা আইসিসিকেই দোষারোপ করেছে। পিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, এটা আইসিসি টুর্নামেন্ট। আর জাতীয় সঙ্গীতের প্লে লিস্ট তৈরি ও সরবরাহের কাজটা করে থাকে তারা। তাছাড়া ম্যাচের আগে এটা পরিবেশনের দায়িত্বও তাদের। ফলে পুরো ঘটনায় পাকিস্তান অসন্তুষ্ট। তারা এও প্রশ্ন করেছে, পাকিস্তানে ভারতের ম্যাচ না থাকার পরেও কীভাবে তাদের জাতীয় সঙ্গীত প্লে লিস্টে জায়গা পেয়েছে? 

কারিগরি ত্রুটির জন্য দ্বিতীয়বার আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছে পিসিবি। শুক্রবার দুবােইয়ে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত ম্যাচ সম্প্রচারের সময় টুর্নামেন্টের লোগোতে ছিল না পাকিস্তানের নাম। তারা এনিয়েও আইসিসির কাছে বিষয়টা লিখিত আকারে জানতে চেয়েছে।

 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম