পাকিস্তানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে হবে ম্যাচ। তার আগের দিন বুধবার বৈরী আবহাওয়ার কারণে অনুশীলন বাতিল করতে হয়েছে।
স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত বাংলাদেশের পূর্বনির্ধারিত অনুশীলন সেশন ছিল।
রাওয়ালপিন্ডির পিচ এখন কভার দিয়ে ঢাকা রয়েছে। বৃষ্টিস্নাত আবহাওয়া স্বাগতিক পাকিস্তান দলকেও পূর্ণ অনুশীলন করতে দেয়নি। তারা কেবল হালকা ওয়ার্ম আপ ও ফুটবল খেলার মাধ্যমে নিজেদের প্রস্তুত করেছে।
সোমবার এই মাঠেই বৃষ্টির কারণে ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ হয়নি। টসও করা যায়নি।









