সেপ্টেম্বরে এশিয়া কাপ, থাকছে ভারত-পাকিস্তান লড়াই!

স্পোর্টস ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০২আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০২

এই বছরের শেষ দিকে ভারত ও পাকিস্তানের মধ্যে আরও তিন ম্যাচ হওয়ার সম্ভাবনা। খুব সম্ভবত সংযুক্ত আরব আমিরাতেই। এশিয়ান ক্রিকেট কাউন্সিল প্রাথমিক সূচি অনুযায়ী সেপ্টেম্বরে এশিয়া কাপ আয়োজন করতে যাচ্ছে। এবার মহাদেশীয় টুর্নামেন্ট হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। সেপ্টেম্বরের দ্বিতীয় থেকে চতুর্থ সপ্তাহের মধ্যে হবে ১৯টি ম্যাচ।

প্রতিযোগিতাটি আসলে ভারতে হওয়ার কথা ছিল। কিন্তু ভারত-পাকিস্তান লড়াই সামনে রেখে এসিসি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। কিন্তু এসিসি কর্তৃপক্ষ আমিরাতের পাশাপাশি শ্রীলঙ্কার কথাও ভাবছে। তবে বিসিসিআইয়ের কাছেই থাকবে আয়োজকের মর্যাদা।

সম্প্রতি এশিয়ার ক্রিকেট সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী বিসিসিআই কিংবা পিসিবির কোনও প্রতিযোগিতার আয়োজক হলে সেটি মঞ্চস্থ হবে নিরপেক্ষ ভেন্যুতে। তাদের ওয়েবসাইটে সেটি পরিষ্কার করে বলা আছে। ভারত ও পাকিস্তান একে অন্যের দেশে যেতে নারাজির কারণে তৈরি হওয়া বিতর্ক এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যেতে ভারত রাজি না থাকায় তাদের সবগুলো ম্যাচ আমিরাতে আয়োজন করা হচ্ছে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপেও একই সুবিধা পাবে পাকিস্তান।

গত আসরের মতো এবারও আট দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। ভারত ও পাকিস্তান নিঃসন্দেহে একই গ্রুপে থাকবে। গ্রুপের শীর্ষ দুটি করে দল খেলবে সুপার ফোরে, সেখান থেকে প্রথম দুটি দল যাবে ফাইনালে। এই ফরম্যাট অনুযায়ী সব কিছু ঠিক থাকলে গ্রুপে ভারত-পাকিস্তান ম্যাচের পর সুপার ফোর ও ফাইনালেও তাদের দেখা হতে পারে।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম