চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের শেষ ম্যাচের আগে অধিনায়কের পদত্যাগ

স্পোর্টস ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪২আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫২

চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা দুই ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হয়েছে ইংল্যান্ডের। আগামীকাল শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ লিগ ম্যাচ খেলবে তারা। এই ম্যাচের আগের সংবাদ সম্মেলনে এসে ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হিসেবে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন জস বাটলার। প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচটা খেলেই নেতৃত্বের ব্যাটন রেখে দিচ্ছেন তিনি।

শুক্রবারের সংবাদ সম্মেলনে ৩৪ বছর বয়সী তার সিদ্ধান্তের কথা জানান, ‘আমার জন্য এটা ঠিক সিদ্ধান্ত, দলের জন্যও সঠিক সিদ্ধান্ত। আশা করি যে আসবে, সে বাজের (ব্রেন্ডন ম্যাককালাম) সঙ্গে দলকে এমন জায়গায় নেবে, যেখানে তাদের থাকার দরকার।’

বাটলার স্বীকার করেছেন, লাহোরে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আগেভাগে বিদায়ের কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার এক সপ্তাহ আগে ভারতের কাছে ৩-০ তে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল। সাম্প্রতিক দলগত পারফরম্যান্স ভালো যাচ্ছে না বলেই দায়িত্ব তাড়াতাড়ি ছাড়লেন তিনি।

বাটলার বললেন, ‘হ্যাঁ, এটা পরিষ্কার যে আমার অধিনায়কত্বের জন্য এই টুর্নামেন্টের ফল হতে যাচ্ছিল গুরুত্বপূর্ণ। অবশ্যই দুটি হার এবং টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া, তারও আগের কিছু প্রতিযোগিতায় ব্যর্থতার রেশের কারণেই সম্ভবত অধিনায়ক হিসেবে আমার পথচলার শেষপ্রান্তে, এটা লজ্জাজনক।’

২০২২ সালে এউইন মর্গ্যানের অবসরের পর ইংল্যান্ডের সাদা বলের দলের নেতৃত্ব নেন বাটলার। ওই বছরই অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করেন তিনি। তারপর ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে গ্রুপ পর্বে বিদায় এবং পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে হেরে যায় সেমিফাইনালে।

৪৪ ওয়ানডে ও ৫১ টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়ে ১৮ ও ২৬ ম্যাচ জিতেছেন বাটলার। ইংল্যান্ডের হয়ে অন্তত ১৫ ম্যাচে নেতৃত্ব দেওয়া কোনও অধিনায়কের দ্বিতীয় সর্বনিম্ন জয়-পরাজয়ের অনুপাত এটি।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম