পারিশ্রমিকের নিশ্চয়তা চান তামিমরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২৫, ১৯:৩৭আপডেট : ০১ মার্চ ২০২৫, ১৯:৪৪

আগামী সোমবার থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। এর আগে আজ শনিবার বিকালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হয় ডিপিডিএলের ট্রফি উন্মোচন অনুষ্ঠান। এরপর অংশগ্রহণকারী ১২ দলের অধিনায়ক, ক্লাব কর্মকর্তা ও আয়োজক সংস্থা সিসিডিএমের (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস) কর্মকর্তারা আসেন সংবাদমাধ্যমের সামনে কথা বলেন। মোহামেডানের তামিম ইকবালসহ অন্য ক্লাবগুলোর অধিনায়করা পারিশ্রমিক ইস্যুতে কথা বলেছেন। এর আগেও সিনিয়র ক্রিকেটার মোহাম্মদ মিঠুন ও তাইজুল ইসলামরা একই বিষয়ে গণমাধ্যমের সামনে নিজেদের ক্ষোভ উগরে দেন। 

সব ক্রিকেটারদের মঞ্চে আমন্ত্রণ জানানোর পর সবার পরে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন আসেন। আবাহনীর এই অধিনায়ক ট্রফি নিয়ে আসেন মঞ্চে। এবারের চ্যাম্পিয়ন ট্রফির নকশায় কিছু পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তন আনা হয়েছে ক্রিকেটারদের পারিশ্রমিক কাঠামোয়। বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করেই ২২ গজে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন ক্রিকেটাররা। নতুন পারিশ্রমিক কাঠামোতে ক্রিকেটারদের যে পারিশ্রমিক নির্ধারিত হয়েছে, সেটা যেন ঠিকঠাক পান সেটি নিয়ে কথা বলেছেন তামিমসহ অন্য ক্রিকেটাররা।

মোহামেডানের অধিনায়ক তামিম বলেন, ‘প্রতিবারই আম্পায়ারিং ও পারিশ্রমিক নিয়ে আলোচনা হয়। এবার যেন এসব বিষয় যথাযথভাবে মেনে চলা হয়। এবার পরিস্থিতি একটু ভিন্ন। বিপিএলই হোক বা প্রিমিয়ার লিগ, ক্রিকেটাররা সব দিক থেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি সত্যিই আশা করি, ক্লাব সংগঠকেরা তাদের প্রতিশ্রুতি রক্ষা করবেন। আমার কাছে ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যেন ভালোভাবে টুর্নামেন্টটা শেষ করতে পারি।’

বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। পারিশ্রমিক ইস্যুতে বড় বড় তারকা ক্রিকেটাররা আবাহনী ছেড়ে চলে গেছেন। মোসাদ্দেক থেকে গেছেন পুরানো দলেই। দলটির নেতৃত্বেও তিনি। মোসাদ্দেকের মতে তাদের জন্য এবারের লিগটা বেশ চ্যালেঞ্জিং হবে। দল নিয়ে কথা বলার পর তামিমের মতো মোসাদ্দেকের কণ্ঠেও ছিল আকুতি, ‘আমাদের জন্য চ্যালেঞ্জিং এই বছরটা। তামিম ভাই উল্লেখ করেছেন পেমেন্ট ইস্যুটা অনেক বড় একটা ইস্যু। এই ইস্যুতে আমরা অনেকগুলো খেলোয়াড়কে ধরে রাখতে পারিনি এই বছর। আমার কাছে মনে হয়, আমাদের দারুণ কিছু প্লেয়ার আছে, যাদের নিয়ে আমরা সামনের দিকে যেতে পারবো এবং ভালো রেজাল্ট করতে পারবো। তবে আমার কাছে মনে হয় ঢাকা লিগে সবচেয়ে বড় ইস্যু পেমেন্ট ইস্যু। প্লেয়ারদের সঙ্গে যে কমিটমেন্টটা করা হয়েছে, প্লেয়াররা সেক্রিফাইজ করে কম অ্যামাউন্টে খেলছে। ক্লাবগুলো যেন চুক্তির টাকা ঠিকমতো পরিশোধ করে।’

পারটেক্সের হয়ে খেলছেন সাব্বির রহমান। তামিম-মোসাদ্দেকের মতো তিনিও মনে করেন এই লিগে পেমেন্ট ইস্যুটাই সবচেয়ে বড়। তবে তার বিশ্বাস সবাই মিলে দারুণ একটি লিগ শেষ করা সম্ভব, ‘তামিম ভাই যেটা বললেন, এবার লিগটা আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। পেমেন্ট ইস্যুটা বড় ইস্যু। আমরা আশা করবো সবকিছু সুন্দরভাবে যেন হয়। আমি পারটেক্সের হয়ে খেলবো. অধিনায়ক হিসেবে নতুন অধ্যায় আমার জন্য। আশা করি সবার প্রত্যাশা পূরণ করতে পারবো।’

গত কয়েক বছর ধরেই ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত সময় কাটাচ্ছেন এনামুল হক বিজয়। এবার তিনি খেলবেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে। গত আসরে আবাহনীর জার্সিতে খেলে ৫৬৩ রান করেছিলেন। যা ব্যক্তিগতভাবে চতুর্থ সর্বোচ্চ রান। এবার ব্যক্তিগত পারফরম্যান্স দিয়ে গাজী গ্রুপকে এগিয়ে নিতে মুখিয়ে বিজয়, ‘আশা করি এই বছরও চেষ্টা করবো দলে অবদান রাখার, সেরা পারফরম্যান্স বের করে আনার। গাজী গ্রুপ একটা দারুণ নাম। যেটা শেষ কয়েক বছর ধরে রাজত্ব করছে, ভালো ক্রিকেট খেলছে। আশা করি ভালো পারফরম্যান্স দিয়ে দলকে ভালো অবস্থায় নিয়ে যেতে পারবো।’

এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সব ম্যাচই টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। ম্যাচগুলোতে থার্ড আম্পায়ারও থাকবেন। ফিল্ড আম্পায়ারদের সিদ্ধান্তে পৌঁছাতে কোনও সমস্যা হলে থার্ড আম্পায়ারের শরনাপন্ন হবেন। এ ব্যাপারে কথা বলেনে সিসিডিএমের চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন, ‘যেহেতু টিভি প্রডাকশন হবে, এই কারণে আমরা আম্পায়ার্স কল রিভিউ রেখেছি। প্রথম দিন থেকেই বিষয়টি থাকবে। সেটা নিয়ে আমাদের লম্বা সময় আলোচনা হয়েছে। আমি প্রত্যেকটা দলের অধিনায়ককে ধন্যবাদ জানাচ্ছি, সবাই এখানে উপস্থিত হয়েছেন। আশা করি এবারের লিগটি অন্যবারের চেয়ে আকর্ষণীয় হবে।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম