দ্বিতীয় সেমির আগে প্রোটিয়া দলে চোট ধাক্কা

  স্পোর্টস ডেস্ক
০৪ মার্চ ২০২৫, ১৫:৫৩আপডেট : ০৪ মার্চ ২০২৫, ১৫:৫৩

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে চোট পেয়েছেন ব্যাটার এইডেন মারক্রাম। তার কভার হিসেবে বামহাতি বোলিং অলরাউন্ডার জর্জ লিন্ডেকে ডেকেছে দক্ষিণ আফ্রিকা। লিন্ডে মূলত ট্রাভেলিং রিজার্ভ হিসেবে যোগ দেবেন।   

মারক্রাম ফিল্ডিংয়ের সময় ডান হ্যামস্ট্রিংয়ে চোট পান। তার পর বাকিটা সময় সাইড লাইনেই কাটিয়েছেন। মঙ্গলবার তার ফিটনেস টেস্টের মধ্যে দিয়ে যাওয়ার কথা। এর পরেই জানা যাবে বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে তিনি খেলতে পারবেন কিনা।  

তাতে করে প্রোটিয়া দলটির চোটের তালিকা আরও বড় হলো। টুর্নামেন্টের আগে ছিটকে গেছেন সব ফাস্ট বোলার। তারা হলেন-আইনরিখ নর্কিয়া, জেরাল্ড কোয়েটজে, নান্দ্রে বার্গার ও লিজাড উইলিয়ামস। 

লিন্ডের প্রোটিয়া ক্যাম্পে যোগ দেওয়ার কথা মঙ্গলবার সন্ধ্যায়। তবে তিনি আনুষ্ঠানিকভাবে মারক্রামের বদলি হবেন না, যতক্ষণ পর্যন্ত প্রোটিয়া ব্যাটার আনুষ্ঠানিকভাবে ছিটকে যাচ্ছেন।  দুবাই ফাইনালের কথা ভেবে আগেভাগেই প্রোটিয়া শিবির একজন বাড়তি স্পিনারের কথা ভেবেছে। সেই ভাবনা থেকেই লিন্ডেকে নিয়ে আসা। দলে বিশেষজ্ঞ স্পিনার দুজন- কেশব মহারাজ ও তাবরাইজ শামসি। সেখান থেকে পাকিস্তানে খেলেছেন শুধু মহারাজ। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম