অস্ট্রেলিয়াকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত

স্পোর্টস ডেস্ক
০৪ মার্চ ২০২৫, ২২:০৪আপডেট : ০৪ মার্চ ২০২৫, ২৩:০৮

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ফাইনালের হারের শোধ নিলো ভারত। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে রোহিত শর্মারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আরেকটি আইসিসি ইভেন্টের ট্রফি জয়ের হাতছানি তাদের সামনে। প্রথম অধিনায়ক হিসেবে চারটি আইসিসি ইভেন্টের সবগুলোতেই ফাইনালে ওঠার কৃতিত্ব গড়লেন রোহিত। এনিয়ে নবম আসরে পঞ্চমবার ফাইনালে ভারত। আগের আসরের রানার্সআপরা সবশেষ এই ট্রফি হাতে নিয়েছিল ২০১৩ সালে।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে স্টিভ স্মিথ ও অ্যালেক্স ক্যারির ফিফটিতে ২৬৪ রানের পুঁজি গড়ে অস্ট্রেলিয়া। এই স্কোর সামলানোর মতো শক্তি তাদের অনভিজ্ঞ বোলিং লাইনের ছিল না। বিরাট কোহলির দারুণ ইনিংসের পর লোকেশ রাহুল ও হার্দিক পান্ডিয়ার ঝড়ে ৪ উইকেটে ম্যাচ জিতলো ভারত। ৪৮.১ ওভারে ৬ উইকেটে ২৬৭ রান করে তারা।

ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনের বিপক্ষে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় পরীক্ষা ছিল তাদের বোলাররা কেমন করে? বেন ডারশুইস, নাথান এলিস, কুপার কনলি, অ্যাডাম জাম্পা ও তানভীর সাংহা পুরোপুরি ব্যর্থ।

ফিল্ডিংয়েও হতাশ করেছে অস্ট্রেলিয়া। শুরুতেই রোহিতের দুটি ক্যাচ ছেড়ে দেন কনলি ও মার্নাস লাবুশেন। শেষ পর্যন্ত শুবমান গিলকে (৮) ফিরিয়ে রোহিত শর্মার সঙ্গে ওপেনিং জুটি ভাঙেন ডারশুইস। কনলি ২৮ রানে ফেরান রোহিতকে।

তারপর কোহলি ও শ্রেয়াস আইয়ারের ৯১ রানের জুটি সহজ জয়ের ভিত গড়ে দেয়। এই জুটি গড়া পথে ৫১ রানে লং অনে গ্লেন ম্যাক্সওয়েলের হাত ফসকে জীবন পান কোহলি। শ্রেয়াসকে (৪৫) হাফ সেঞ্চুরি বঞ্চিত করেন জাম্পা। অক্ষর পাটেল (২৭) এলিসের শিকার হন। 

রাহুলকে নিয়ে কোহলি দলকে জিতিয়ে মাঠ ছাড়ার আভাস দিচ্ছিলেন। সেঞ্চুরি থেকে ১৬ রান দূরে থাকতে তিনি আউট হন। জাম্পার বলে ৮৪ রানে থামেন কোহলি। গ্যালারিতে ছড়িয়ে পড়ে হতাশা। তবে তার ৯৮ বলে ৫ চারের ইনিংসই মূলত ভারতের জয় সহজ করে দেয়। ফিল্ডিংয়ে দুটি ক্যাচও নিয়েছেন কোহলি, হয়েছেন ম্যাচসেরা খেলোয়াড়। এছাড়া আইসিসির ওয়ানডে টুর্নামেন্টে রেকর্ড ২৪তম ফিফটি প্লাস ইনিংস খেলে শচীন টেন্ডুলকারকে (২৩) ছাপিয়ে যান ডানহাতি ব্যাটার। 

কোহলির আউটের পর হার্দিক ক্রিজে এসে আগ্রাসী ব্যাটিং করেন। ২৪ বলে ১ চার ও ৩ ছয়ে ২৮ রান করে মাঠ ছাড়েন তিনি। তখন জয় থেকে ৬ রান দূরে ভারত। ৪৯তম ওভারের প্রথম বলে ছক্কা মেরে দলকে জয়ের বন্দরে নেন রাহুল। ৩৪ বলে ২টি করে চার ও ছয়ে ৪২ রানে অপরাজিত ছিলেন তিনি। এই ইনিংস খেলার পথে রাহুল ৩ হাজার ওয়ানডে রানের মাইলফলকে পৌঁছান।

অস্ট্রেলিয়ার পক্ষে এলিস ও জাম্পা দুটি করে উইকেট নেন।

ভারত ফাইনালে ওঠায় পাকিস্তান শিরোপা নির্ধারণী ম্যাচ মঞ্চস্থ করার সুযোগ হারালো। দুবাইয়েই হবে ট্রফির লড়াই, ভারতের সামনে দাঁড়াবে দক্ষিণ আফ্রিকা কিংবা নিউজিল্যান্ড।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম