ভারতের অতিরিক্ত সুবিধা নিয়ে প্রশ্ন ওঠায় গম্ভীরের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

স্পোর্টস ডেস্ক
০৫ মার্চ ২০২৫, ১১:৪৬আপডেট : ০৫ মার্চ ২০২৫, ১১:৫৪

দুবাইয়ের এক ভেন্যুতে পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে গেছে ভারত। অথচ অন্যদলগুলোকে বার বার ভেন্যুসহ দেশও বদলাতে হচ্ছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সেমিফাইনালে ৪ উইকেটে জয়ের পর স্বাভাবিকভাবেই সংবাদ সম্মেলনে ভারতের বাড়তি সুবিধা নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু দলটির হেড কোচ গৌতম গম্ভীর এমন প্রশ্ন মোটেও ভালোভাবে নিতে পারেননি। ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। 

সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল ভারতীয় দল বাড়তি সুবিধা পাচ্ছে কিনা। এমন অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেন গম্ভীর। তিনি বলেছেন, ‘যদি এই টুর্নামেন্ট পাতিস্তানেও হতে, তবু আমরা দু’জন স্পিনার নিয়ে খেলতাম। দুবাই আমাদের অতিরিক্ত সুবিধা দিচ্ছে, এই ধারণাটাই ভিত্তিহীন।’

তার পর কঠোরভাবে তিনি বলেন, ভারত দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেললেও সেখানে অনুশীলন করেনি। তারা আইসিসির ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন করেছে। যেখানকার কন্ডিশন মূল মাঠের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। 

ভারত সুবিধা পাচ্ছে এমন প্রশ্নের পর তীব্র প্রতিক্রিয়া দেখান গম্ভীর। পাল্টা প্রশ্ন ছুঁড়ে তিনি বলেছেন, ‘বলুন তো, দুবাইয়ের এই কন্ডিশনে ভারত কখন এবং কোথায় কোনও টুর্নামেন্ট খেলেছে? আমি তো মনে করতে পারছি না। এই সমালোচনা অপ্রয়োজনীয় এবং সত্য থেকে অনেক দূরে।’

গম্ভীর জোর দিয়ে বলেছেন, দুবাইয়ের কন্ডিশন ভারতের কাছে সম্পূর্ণ অচেনা। যেমনটা অন্য দলের কাছে।

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের