ওয়ানডেতে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আজমতউল্লাহ

স্পোর্টস ডেস্ক
০৫ মার্চ ২০২৫, ১৭:৪৪আপডেট : ০৫ মার্চ ২০২৫, ১৭:৪৪

আফগানিস্তানের তরুণ অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইয়ের উত্থান চোখে পড়ার মতো। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ফাইফার ও অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াকু ফিফটি করেন। আর এই পারফরম্যান্স দিয়ে আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে গেলেন তিনি।

সতীর্থ মোহাম্মদ নবীকে শীর্ষস্থান থেকে দুইয়ে নামিয়েছেন আজমতউল্লাহ। ২৪ বছর বয়সী অলরাউন্ডার দুই ধাপ এগিয়েছেন এবং ক্যারিয়ার সেরা ২৯৬ রেটিং পয়েন্ট তার নামের পাশে।

ওয়ানডে ব্যাটিং র‌্যাঙ্কিংয়েও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে আজমতউল্লাহর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১২৬ রান করে ১২ ধাপ লাফিয়ে ২৪তম স্থানে তিনি।

আফগানিস্তানের তরুণ ব্যাটিং তারকা ইব্রাহিম জাদরান ইংল্যান্ডের বিপক্ষে ১৭৭ রানের রেকর্ড ইনিংস খেলে ১৩ ধাপ এগিয়ে দশম স্থানে। 

ওয়ানডে থেকে অবসর নেওয়ার দিনে অস্ট্রেলিয়ার ব্যাটার স্টিভ স্মিথ ছয় ধাপ এগিয়ে ১৬ নম্বরে। নিউজিল্যান্ডের ব্যাটার কেন উইলিয়ামসন আট ধাপ লাফিয়ে ২৯তম। শুবমান গিল ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষেই আছেন।

নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ভারতের বিপক্ষে পাঁচ উইকেট নিয়ে বোলার র‌্যাঙ্কিংয়ের তিনে। মাহিশ ঠিকশানা যথারীতি শীর্ষে এবং প্রোটিয়া স্পিনার কেশভ মহারাজ দ্বিতীয় স্থানে।

/এফএইচএম/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী