তাসকিন ফিরে আসবে: শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক
২১ মার্চ ২০১৬, ১৬:৫৯আপডেট : ২১ মার্চ ২০১৬, ১৭:০১

তাসকিন ফিরে আসবে: শোয়েব আখতার অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছেন টাইগার স্পিড স্টার তাসকিন আহমেদ। তবে এ নিষেধাজ্ঞার পর তাসকিনকে হতাশ না হওয়ার পরামর্শ দিলেন পাকিস্তান স্পিড স্টার শোয়েব আখতার। এক টুইটে তিনি বলেন, 'তাসকিনের জন্য খারাপ লাগছে। আশা করছি সে শিগগিরই আইসিসি'র ক্লিয়ারেন্স পাবে। কারণ তাসকিন বিশ্ব ক্রিকেটের সম্পদ।' বেশ কিছুদিন আগে তাসকিনের প্রতি মুগ্ধতা প্রকাশ করেছিলেন শোয়েব। বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচের আগে তাসকিনের সঙ্গে কথাও বলেন তিনি।

তাসকিনের মতো ক্যারিয়ারের নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন পাকিস্তানি স্পিডস্টার শোয়েব আখতারও। তবে ঠিক ১১দিন পরই ফিরেছিলেন ‌‌‌তিনি। অবশ্য সেটি সম্ভব হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)- এর ক্রিকেট কূটনীতির জোরেই! তাসকিনের মতো শোয়েব আখতারের ঘটনাটিও ছিল বিতর্কিত। ওই সময় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টেস্ট সিরিজ চলাকালীন শোয়েব আখতারের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন ম্যাচ রেফারি জন রিড। এর প্রেক্ষিতে শোয়েব নিষিদ্ধ হলেও ওই সময়কার পিসিবি চেয়ারম্যান লে. জেনারেল তৌকির জিয়া এর বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং রায়টিকে উদ্দেশ্যে প্রণোদিত হিসেবেও আখ্যা দেন। তাসকিন ফিরে আসবে: শোয়েব আখতার
আর ক্রিকেট কূটনীতির জোরেই ওই বিতর্কিত ঘটনার ১০ দিনের মাথায় ২০০০ সালের শুরুতে পিসিবির আপিলের প্রেক্ষিতে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা উঠিয়ে দেয় আইসিসি। অবশ্য বলা হয়ে থাকে এই শোয়েবকে বাঁচাতে নিজের ক্ষমতায় ইতিবাচক ভূমিকা রেখেছিলেন ওই সময়কার আইসিসি সভাপতি জগমোহন ডালমিয়া। তার ক্ষমতা বলেই দ্রুত হয়েছিল সবকিছু।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম