সেমির আগে দুবাইয়ে অযথা ভ্রমণ, ডেভিড মিলারের তীব্র প্রতিক্রিয়া 

স্পোর্টস ডেস্ক
০৬ মার্চ ২০২৫, ১১:৪৯আপডেট : ০৬ মার্চ ২০২৫, ১২:০৭

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের আগে অযথাই দক্ষিণ আফ্রিকাকে দুবাই সফর করতে হয়েছে। ফিরতেও হয়েছে দ্রুত। ভারত এক ভেন্যুতে খেলার সুবিধা পাওয়াতেই বাকিদের ঝক্কি পোহাতে হয়েছে। নিউজিল্যান্ডের কাছে দ্বিতীয় সেমিফাইনালে পরাজয়ের পর এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন প্রোটিয়া ব্যাটার ডেভিড মিলার। তার কাছে মনে হয়েছে ব্যাপারটা সার্বিক বিবেচনায় মোটেও আদর্শ ছিল না।

দুবাইয়ে ভারত-নিউজিল্যান্ডের গ্রুপ পর্বের শেষ ম্যাচের ওপর নির্ভর করছিল শেষ চারে কে কার বিপক্ষে খেলবে। কিন্তু সম্ভাব্য প্রতিপক্ষ বিবেচনায় দুই সেমিফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়াকেই দুবাই যেতে হয়েছে। অথচ ম্যাচ খেলবে একটি দল। সেই তুলনায় ভারত সবগুলো ম্যাচ দুবাইয়েই খেলে গেছে। বাকিদের পোহাতে হয়েছে ভ্রমণের বাড়তি চাপ। প্রোটিয়াদেরই যেমন দুবাই পৌঁছে কোনও ম্যাচ না খেলেই ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে পাকিস্তানে সেমির জন্য ফিরে আসতে হয়েছে। অস্ট্রেলিয়া থেকে গেছে দুবাই। সেখানে তারা প্রথম সেমিতে ভারতের কাছে হেরেছে। সেসব নিয়ে নিউজিল্যান্ডের কাছে ৫০ রানে পরাজয়ের পর মিলার বলেছেন, ‘এক ঘণ্টা ৪০ মিনিটের ফ্লাইট। অত বেশি নয়। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে আমাদের সেটা করতে হয়েছে, যা মোটেও আদর্শ ছিল না।’

এমন মন্তব্যের কারণ অবশ্যই আছে। করাচিতে ইংল্যান্ডকে হারানোর পর দ্রুত সময়ে দুবাইয়ের এই সফর পুরোপুরি ভেস্তে গেছে। যেহেতু কোনও ম্যাচই সেখানে খেলতে হয়নি। যার জন্য ভ্রমণজনিত বাড়তি চাপের মুখে পড়তে হয়েছে। মিলার তাই অসন্তুষ্ট, ‘একটা ম্যাচের পর সকাল সকাল আমাদের উড়াল দিতে হয়েছে। তার পর দুবাই পৌঁছেছি বিকাল ৪টায়। সেখান থেকে আবার পরদিন সকাল সাড়ে ৭টায় ফেরত আসা। যা মোটেও আনন্দদায়ক ছিল না।’

মিলারের মূল কথা ছিল সার্বিক পরিস্থিতি তাদের জন্য মোটেও সহায়ক ছিল না। তার ভাষায়,‘ব্যাপারটা এমন নয় যে, আমরা ৫ ঘণ্টার সফর করেছি। আমাদের রিকোভার করার জন্য যথেষ্ট সময় ছিল। কিন্তু পরিস্থিতি যেটা বলছি, সেটা মোটেও নিজেদের জন্য আদর্শ ছিল না।’   
           
পরাজয় নিয়ে তার কথা, ‘ভালো উইকেট হলেও ৩৬০ রান তাড়া করা মোটেও সহজ নয়। ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে উইকেটও ভেঙেছে। ফলে ওরা আমাদের চেয়ে বল স্পিন করার কাজটা সহজে করেছে।’

/এফআইআর/    
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক