ডাবল সেঞ্চুরি মিস করে আক্ষেপ নেই নাঈমের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২৫, ২১:০৭আপডেট : ০৯ মার্চ ২০২৫, ২১:০৭

প্রাইম ব্যাংকের জার্সিতে রবিবার ১৭৬ রানের ইনিংস খেলেন নাঈম শেখ। সুযোগ ছিল ইনিংসটাকে ডাবলে রূপ দেওয়ার। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান সৌম্য সরকারের। ২০১৯ সালে শেখ জামালের বিপক্ষে আবাহনীর জার্সিতে তিনি খেলেছিলেন ২০৮ রানের ইনিংস। রবিবার তাকে পেছনে ফেলার দারুণ সুযোগ ছিল নাঈমের। যদিও সুযোগ হাতছাড়া করেছেন, তাতে আফসোস নেই নাঈমের।

রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পায় প্রাইম ব্যাংক। নাঈমসহ দলের অন্য ব্যাটারদের দৃঢ়তায় ৪২২ রানের রেকর্ড সংগ্রহ করে দলটি। ইনিংসে ৪৩টি চার ও ১৭ টি ছক্কা মারেন প্রাইম ব্যাংকের ব্যাটাররা। সর্বোচ্চ রান আসে নাঈমের ব্যাট থেকে। তিনি যখন আউট হন, তখনও প্রাইম ব্যাংকের বাকি ১১.৩ বল। একটু ধীরস্থিরভাবে খেলতে পারলে ডাবল সেঞ্চুরি হয়েই যেত। 

যদিও নাঈম জানালেন এনিয়ে তার কোনও আফসোস নেই, ‘লম্বা একটা ইনিংস খেলতে পেরেছি। খুব ভালো লাগছে। ওই সময় মনে হচ্ছিল আরেকটু মনোযোগ থাকলে ভালো হতো। আমি ৩৮ ওভারের সময় আউট হইছি, হয়তো ৪৪–৪৫ ওভার পর্যন্ত যেতে পারলে আলাদা কিছু করতে পারতাম। আক্ষেপ নাই। ১৭৬ করতে পেরে ভালো লাগছে। কোনও আক্ষেপ নাই।’

ব্রাদার্সের বোলিং আক্রমণ নিয়ে নাঈম বলেছেন, ‘ওরা বেস্ট অ্যাটাক নিয়ে নেমেছিল। আমি ব্যক্তিগত কোনও মতামত দিতে চাই না। আমি আমার বেস্টটা খেলার চেষ্টা করেছি।’

জাতীয় দলের এই ক্রিকেটারের ফুটওয়ার্ক নিয়ে সমস্যা ছিল। নিজের সমস্যা চিহ্নিত করে সেটা নিয়ে কাজ করে সফল হচ্ছেন বলে জানালেন নাঈম, ‘ফুটওয়ার্ক নিয়ে… দুই বছর যেভাবে কাজ করছি, এখনও একই প্রক্রিয়ায় ব্যাটিং করেছি। হয়তো বেশি অ্যাক্টিভ মনে হয়েছে।’

নাঈম আরও বলেছেন, ‘কাভার, এক্সট্রা কাভার নিয়ে আমি বেশ কিছুদিন ধরে কাজ করছি। এনসিএল থেকে এ জিনিসগুলো করছি। কিছু কিছু নির্দিষ্ট জায়গা থাকে, যেখানে রান করলে ভালো লাগে। চেষ্টা করছিলাম যেন মিস না হয়।’

রবিবার ক্যারিয়ারের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলেন নাঈম। তবুও এটি তার সেরা ইনিংস নয়। ২০১৯ সালে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ১৩৬ রানের ইনিংসটিকেই সেরা মনে করেন নাঈম, ‘সম্ভবত না। আমি এর আগে প্রাইম ব্যাংকের বিপক্ষে ১৩৬ এর বেশি করছিলাম, মনে হয়, ওটাই আমার লিস্ট এ ক্যারিয়ারে সেরা।’

ওপেনার নাঈমের ১৭৬ রান, সাব্বির হোসেনের ৭৩, সাজ্জাদুল হক রিপনের ৫০ এবং আব্দুল্লাহ আল মামুনের ৪০ রানের ইনিংসের ওপর দাঁড়িয়ে প্রাইম ব্যাংক বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানও জমা করে। চারশ’র ওপরে রান বিশ্ব ক্রিকেটে অহরহ থাকলেও বাংলাদেশে এই প্রথম। সবমিলিয়ে ৯৭ বার চারশ কিংবা চারশ’র বেশি রান হয়েছে লিস্ট ‘এ’ ক্রিকেটে। নাঈম হাসতে হাসতে বললেন, তার এই ইনিংসের কারণেই এমন রেকর্ড সংগ্রহ হয়েছে, ‘আমি আছি দেখেই তো এরকম  হয়েছে (হাসি)। এরকম যখন হয়, খুব ভালো লাগে। দলের জন্য ভালো অবদান রাখতে পারলে… হয়তো এত ভালো শেষ হবে বুঝতে পারি নাই। এটা তো ইতিহাস, ভালো লাগছে।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম