বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়েছে ব্রাজিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২৫, ১৬:২৭আপডেট : ১১ মার্চ ২০২৫, ১৬:৫৭

ফুটবলে আর্জেন্টিনা-ব্রাজিল লড়াই মানে বাড়তি উত্তেজনা। এই দুই দলের ম্যাচকে ঘিরে ভক্তদের মাঝে থাকে বাড়তি উচ্ছ্বাস। তবে ক্রিকেটে সেইসবের বালাই নেই। সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে আর্জেন্টিনাকে ২৫ রানে হারিয়ে দিয়েছে ব্রাজিল।

সোমবার বুয়েনস এইরেসে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী। টসে হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া ব্রাজিল নির্ধারিত ২০ ওভার ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৬৯ রান। ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ১২ রান করেছেন অধিনায়ক কারোলিনা নাসিমেন্তো।

জবাবে ব্যাটিংয়ে নেমে ১৫.১ ওভারেই ৪৪ রানে অলআউট হন আর্জেন্টাইন নারী দল। সর্বোচ্চ ১০ রান করেন আর্জেন্টিনার ওপেনার মালেনা লোয়ো। এছাড়া আর কেউ দুই অংকে যেতে পারেননি।

ব্রাজিলের নিকোল মন্তেইরো ৪ ওভারে ৭ রান খরচ করে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন।

প্রসঙ্গত, স্বাগতিক আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা ও যুক্তরাষ্ট্রকে নিয়ে ডাবল লিগ পদ্ধতি টুর্নামেন্টের শীর্ষ দলটি যাবে বাছাইপর্বের গ্লোবাল রাউন্ডে। আগামী ১৭ মার্চ ফের দুই দল মুখোমুখি হবে। এই গ্রুপে এগিয়ে থাকা দল যুক্তরাষ্ট্র।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী