সুপার ওভারে শূন্য রানের বিশ্বরেকর্ড বাহরাইনের

স্পোর্টস ডেস্ক
১৫ মার্চ ২০২৫, ১৩:১৬আপডেট : ১৫ মার্চ ২০২৫, ১৩:১৬

টি-টোয়েন্টির সুপার ওভার মানেই রোমাঞ্চ। আর সেই সুপার ওভারেই জন্ম নিয়েছে রান না করার এক বিশ্বরেকর্ড। সুপার ওভারে এবারই প্রথম কোনও রান না করে ইনিংস শেষ করেছে একটি দল। যা আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম নজির। 

ঘটনাটা ছিল মালয়েশিয়া ত্রিদেশীয় টিটোয়েন্টি সিরিজে। মুখোমুখি হয়েছিল বাহরাইন ও হংকং। ভাগ্য নির্ধারণী সুপার ওভারে কোনও রান করতে না পারায় ম্যাচটা হেরেছে বাহরাইন।   

সিরিজে গত সপ্তাহে বাহরাইনের কাছে পরাজিত হয়ে এই ম্যাচ খেলতে নেমেছিল হংকং। শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে তারা ৭ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে। জবাবে স্কোর টাই করে বাহরাইন। ৮ উইকেটে দলটির ইনিংস থামে ১২৯ রানে! 

তার পর ম্যাচটা সুপার ওভারে গড়ালে শুরুতে ব্যাট করতে আসে বাহরাইন। শুরুতে ব্যাট করতে নামেন বিন ও সোহেল আহমেদ। দুর্ভাগ্য এহসানের প্রথম বলে কোনও রান নিতে পারেননি বিন। পরের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। তৃতীয় বলে এহসানের আঘাতে আরও একটি উইকেট পড়লে শূন্য রানে শেষ হয় বাহরাইনের ইনিংস। 

এখানে উল্লেখ্য, সুপার ওভারে আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী ব্যাটিং টিমের এক ওভারের ইনিংস দুটি উইকেট পড়লেই সমাপ্ত বলে বিবেচিত হয়।

মাত্র ১ রানের লক্ষ্যে খেলতে নেমে হংকংয়ের বাবর হায়াত সতর্কতার সঙ্গে ইনিংসের সূচনা করেন। আব্দুল মজিদের প্রথম দুই বলে ডট দেন দুটি। তার পর সিঙ্গেল নিয়ে রোমাঞ্চকর ম্যাচে ইতি টানেন।

/এফআইআর/       
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের