শামীমের ক্যামিও ইনিংসে দুই ম্যাচ পর জিতলো প্রাইম ব্যাংক 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০২৫, ১৮:৫৯আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১৮:৫৯

লিজেন্ডেস অব রূপগঞ্জ ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে টানা দুই ম্যাচ হারের পর জয়ের ধারায় ফিরেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শামীম হোসেন পাটোয়ারীর ৩৭ বলে ৬২ রানের ক্যামিও ইনিংসের সৌজন্যে ধানমন্ডি ক্লাবকে ৫৫ রানে হারিয়েছে তারা। আগে ব্যাটিং করে প্রাইম ব্যাংক ৩০৮ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে ২৫৩ রানে থামে ধানমন্ডির ইনিংস।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে সাব্বির হোসেন, জাকির হাসান, ইরফান শুক্কুর ও শামীমের চার হাফ সেঞ্চুরিতে প্রাইম ব্যাংক তিনশ পার করে। ৩০৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩২ রানে দুই উইকেট হারায় ধানমন্ডি। তৃতীয় উইকেটে ফজলে মাহমুদ রাব্বি ও ইয়াসির আলী চৌধুরী মিলে ৯৩ রানের জুটি গড়েন। ব্যক্তিগত ৪৬ রানে ইয়াসিরের আউটের পর প্রতিরোধ ভেঙে পড়ে ধানমন্ডি ক্লাবের। ফজলে রাব্বি খেলেন ৭৯ রানের ইনিংস। শেষ দিকে সানজামুল ইসলাম ৩০ বলে ৩৭ রানে  ইনিংস খেললে ধানমন্ডির ইনিংস থামে আড়াইশ পার করে।

প্রাইম ব্যাংকের বোলারদের মধ্যে হাসান মাহমুদ ও আরাফাত সানি প্রত্যেকে তিনটি করে উইকেট নিয়েছেন। দুটি উইকেট নেন খালেদ আহমেদ।

এর আগে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে প্রাইম ব্যাংকের ব্যাটারদের ছোট ছোট বেশ কিছু কার্যকরী জুটি গড়ে। ওপেনিংয়ে নাঈম শেখ ও সাব্বির হোসেনের ব্যাট থেকে আসে ৬০ রান। নাঈম শেখ ১৮ বলে ৩৭ রানে আউটের পর জুটি ভাঙে। এরপর সাব্বির ও জাকির হাসান মিলে গড়েন ৫৭ রানের জুটি। সাব্বির ৭০ বলে ৫০ রান করে আউট হন। চতুর্থ উইকেটে জাকির ও শাহাদাত দিপু ২৫ রানের জুটি গড়েন। দলীয় সর্বোচ্চ ৬৪ রান করে জাকির আউট হলে এই জুটি ভাঙে। ২১২ রানে ৫ উইকেট হারানোর পর শামীম ও ইরফান মিলে অবিচ্ছিন্ন ৯৬ রানের জুটি গড়ে দলের স্কোরকে ভালো অবস্থানে নেন। ইরফান ৫২ রানে ৫৬ এবং শামীম ৩৭ বলে ৬২ রানে অপরাজিত থাকেন।

ধানমন্ডি ক্লাবের বোলারদের মধ্যে মঈন খান তিনটি এবং হাসান মুরাদ ও কামরুল ইসলাম রাব্বি নেন একটি করে উইকেট।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী