আবারও হার দিয়ে মুম্বাইয়ের আইপিএল শুরু, জিতলো চেন্নাই

স্পোর্টস ডেস্ক
২৪ মার্চ ২০২৫, ০০:০৬আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০০:০৭

২০১৩ সাল থেকে যা ঘটে আসছে মুম্বাই ইন্ডিয়ান্সের ভাগ্যে, সেটাই হলো এবারও। হার দিয়ে আইপিএল শুরু। টানা ১৩তম মৌসুমে উদ্বোধনী ম্যাচে হারলো পাঁচবারের চ্যাম্পিয়নরা। তাদেরই মতো পাঁচটি ট্রফি জেতা চেন্নাই সুপার কিংস জিতেছে এই ম্যাচ।

রবিবার চেপুকে আগে ব্যাটিংয়ে নেমে নুর আহমেদের ঘূর্ণি জাদুতে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৫৫ রান করে মুম্বাই। চেন্নাই ৫ বল ও চার উইকেট হাতে রেখে লক্ষ্য পূরণ করে।

চেপুকে এদিন মুম্বাইয়ের ব্যাটাররা চেন্নাইয়ের স্পিনের বিপক্ষে ভুগেছেন। প্রতিপক্ষের স্পিনত্রয়ী, বিশেষ করে নুরের কাছে দাঁড়াতেই পারেননি তারা। পাওয়ার প্লের মধ্যে তিন উইকেট হারায় মুম্বাই। প্রথম ওভারে রোহিত বিদায় নেন। রায়ান রিকেলটনও বেশিক্ষণ টেকেননি। উইল জ্যাকসও ব্যর্থ। সূর্যকুমার যাদব ও তিলক ভার্মা ৫১ রানের জুটিতে ওই বিপর্যয় সামাল দেন। তারপর শুরু নয় নুরের জাদু। সূর্যকুমারকে গুগলিতে পরাস্ত করেন আফগান স্পিনার। তারপর রবিন মিঞ্জ ও তিলককে একই ওভারে ফেরান নুর। মুম্বাইয়ের বিপক্ষে চেন্নাইয়ের স্পিনার হিসেবে সেরা বোলিং করেন তিনি, ১৮ রান দিয়ে নেন চার উইকেট। ম্যাচসেরাও হয়েছেন তিনি।

শেষদিকে দীপক চাহারের ক্যামিওতে মুম্বাইয়ের রান দেড়শ ছাড়ায়। 

লক্ষ্যে নেমে দ্বিতীয় ওভারে রাহুল ত্রিপাঠীকে হারায় চেন্নাই। তারপর রুতুরাজ গায়কোয়াড় ও রাচিন রবীন্দ্রের ফিফটিতে সহজ জয়ের ভিত গড়ে তারা। যদিও রুতুরাজকে ৫৩ রানে আউট করে ভিগনেশ পুথুর ভয় ধরিয়ে দেন। ৬৭ রানের এই জুটি ভেঙে দিয়ে তিনি পরের দুই ওভারে শিবাম দুবে ও দীপক হুদাকে ফিরিয়ে চেন্নাইকে চাপে ফেলেন।

এরপর স্যাম কারানও দ্রুত ফিরে যান। ১১৬ রানে ৫ উইকেট তুলে নিয়ে লড়াইয়ের ক্ষীণ আশা জাগায় মুম্বাই। তবে রবীন্দ্র জাদেজাকে নিয়ে রাচিনের ৩৬ রানের জুটিতে আর পেছনে তাকাতে হয়নি। জয় থেকে চার রান দূরে থাকতে জাদেজা (১৭) বিদায় নেন। জয়সূচক শট খেলা রাচিন ৪৫ বলে ২ চার ও ৪ ছয়ে ৬৫ রানে অপরাজিত ছিলেন। অন্য প্রান্তে ২ বল খেলেও রানের খাতা না খুলে টিকে ছিলেন মহেন্দ্র সিং ধোনি।

১৯.১ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রান করে চেন্নাই। 

মুম্বাইয়ের পক্ষে পুথুর সর্বোচ্চ তিন উইকেট নেন।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম