কেমন আছেন তামিম?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২৫, ১২:৩৫আপডেট : ২৫ মার্চ ২০২৫, ১২:৪৮

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ম্যাচ চলাকালীন ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন তামিম ইকবাল। পরে জানা যায়, তার হার্টে ব্লক ধরা পড়েছে। পরীক্ষা-নিরীক্ষা ও এনজিওগ্রামের পর তার হার্টে রিংও পরানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছিলেন, তামিমের অবস্থা জানতে অপেক্ষা করতে হবে ২৪ থেকে ৪৮ ঘণ্টা। তবে মঙ্গলবার দুপুরে কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে তামিমের সর্বশেষ অবস্থা নিয়ে ব্রিফ করেছেন চিকিৎসকরা। তারা জানিয়েছেন, এই মুহূর্তে অনেকটাই শঙ্কামুক্ত তামিম।  

গতকাল (সোমবার) হার্টে রিং পরানোর পর থেকেই তামিমের একটু একটু করে উন্নতি হতে থাকে। রাতে পরিবারের সঙ্গে কথাও বলেছেন। আজ (মঙ্গলবার) সকালে সিসিইউ থেকে অল্প সময়ের জন্য কেবিনে নেওয়া হয় দেশসেরা এই ওপেনারকে। সেখানে পরিবারের সঙ্গে সময়ও কাটিয়েছেন। 

কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজের কার্ডিয়াক কেয়ার ইউনিটের (সিসিইউ) দায়িত্বরত চিকিৎসক মনিরুজ্জামান মারুফ গণমাধ্যমকে বলেছেন, ‘তামিম এখন ভালো আছেন। অল্প অল্প হাঁটাচলা করছেন, হাসিখুশি আছেন। অল্প কিছুক্ষণের জন্য তাকে কেবিনে দেওয়া হয়েছিল। পরিবারের সঙ্গে দেখা করে আবার সিসিইউতে নেওয়া হয়েছে।’

কিছুটা সুস্থ হলেও এখন ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হবে তামিমকে। মঙ্গলবার দুপুরের দিকে তামিমের কিছু পরীক্ষা করানো হবে। সব ঠিক থাকলে আনা হবে ঢাকায়। পারিবারিক সূত্রে জানা গেছে, তামিমকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হবে। যদিও সবটাই নির্ভর করছে অনেক কিছুর ওপর। আপতত সিসিইউতেই আছেন তিনি।

তামিমের অবস্থা নিয়ে তার ছোটবেলার এক বন্ধু জানিয়েছেন, ‘তামিম আগের চেয়ে অনেকটা ভালো বোধ করছেন। রাতে ভালো ঘুমও হয়েছে। ধীরে ধীরে উন্নতি হচ্ছে তার। একজনের সাহায্য নিয়ে রুমের মধ্যে হাঁটাচলাও করেছেন।’

এদিকে, তামিমের সুস্থতা কামনা করে ঢাকা প্রিমিয়ার লিগের তিনটি ম্যাচ শুরুর আগেই পড়ানো হয়েছে বিশেষ দোয়া। বিকেএসপির তিন ও চার নম্বর মাঠ এবং মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচগুলোর আগে এই দোয়া অনুষ্ঠিত হয়।  

তামিম মাঠে গুরুতর অসুস্থ হন সোমবার। তখন বিকেএসপির ৩ নম্বর মাঠে চলছিল ডিপিএলের অষ্টম রাউন্ডের ম্যাচ। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নেমে মাঠেই হার্ট অ্যাটাক করেন তিনি। অবস্থা গুরুতর হওয়ায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ককে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তার আগে তামিমকে নিতে হেলিকপ্টারও আনা হয়েছিল। কিন্তু পরিস্থিতি ভালো না হওয়ায় পাশে থাকা কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজেই চিকিৎসার জন্য নেওয়া হয় তাকে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক