লিটন-আজিজুলের ফিফটি ছাপিয়ে গাজীর নায়ক বিজয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২৫, ১৮:০৪আপডেট : ২৫ মার্চ ২০২৫, ১৮:০৪

বিকেএসপির চার নম্বর মাঠে লিটন দাস ও আজিজুল হাকিম তামিমের জোড়া হাফ সেঞ্চুরিকে ম্নান করে দিলেন এনামুল হক বিজয়। আগে ব্যাটিং করে গুলশান ক্রিকেট ক্লাব আজিজুলের ৫৩ ও লিটনের ৮৩ রানে ২৮১ রান করে। জবাবে খেলতে নেমে বিজয়ের অপরাজিত ১৪৪ রানে ১০ বল আগে ৪ উইকেটে জয় পায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। অধিনায়কোচিত ইনিংস খেলে ম্যাচসেরা হন বিজয়।

মঙ্গলবার গুলশানের দেওয়া ২৮২ রানের লক্ষ্যে খেলতে নেমে গাজীর দুই ওপেনার সাদিকুর রহমান ও বিজয় ১০৬ রানের জুটি গড়েন। সাদিকুর ৪৫ রানে আউট হন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে গাজীর ব্যাটাররা। তবে একপ্রান্ত আগলে রাখেন বিজয়। শেষ পর্যন্ত ১৪৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি। ১৪২ বলে ১১ চার ও ৩ ছক্কায় নিজের ইনিংসটি সাজান এই ওপেনার। 

গুলশানের বোলারদের মধ্যে আব্দুল গাফফার, আবু হাসিম ও আমিনুল ইসলাম বিপ্লব প্রত্যেকে দুটি করে উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে গুলশান ৮ উইকেট হারিয়ে ২৮১ রান সংগ্রহ করে। সর্বোচ্চ ৮৩ রান আসে লিটনের ব্যাট থেকে। ৬২ বলে ৭ চার ও ৫ ছক্কায় খেলেন বিস্ফোরক এই ইনিংস। এছাড়া আজিজুলের ব্যাট থেকে আসে ৫৩ রান। 

গাজীর বোলারদের মধ্যে মোহাম্মদ ইলিয়াস সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম