আইপিএলে দল না পাওয়া শার্দুল ম্যাচসেরা হয়ে যা বললেন

স্পোর্টস ডেস্ক
২৮ মার্চ ২০২৫, ১৫:০৪আপডেট : ২৮ মার্চ ২০২৫, ১৫:০৪

চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, কিংস ইলেভেন পাঞ্জাব, কলকাতা নাইট রাইডার্স ও রাইজ়িং পুনে সুপারজায়ান্টের হয়ে খেলা শার্দুল ঠাকুর এবারের আইপিএল নিলামে কোনও দলই পাননি। এবারের আইপিএল খেলাই হতো না তার। তাই ইংল্যান্ডে গিয়ে এসেক্সের হয়ে কাউন্টি খেলার কথা ভেবেছিলেন। কিন্তু মোহসিন খানের চোট শার্দুলের ভাগ্য বদলে দেয়।

বৃহস্পতিবার লখনউ সুপার জায়ান্টসের অলরাউন্ডার ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা। তার বোলিংয়ে ১৯০ রানে আটকে যায় সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএল নিলামে কোনও দল যাকে কেনেনি, সেই তিনিই এখন চলতি আসরের সাত ম্যাচ শেষে শীর্ষ উইকেটশিকারি। দুই ম্যাচে নিয়েছেন ছয় উইকেট। তার জীবন বদলে দেওয়ার নেপথ্য নায়ক জহির খান।

এবারের আইপিএলে লখনউ মেন্টর করেছে জহিরকে। ভারতের সাবেক বাঁহাতি পেসারের পরামর্শ সাহায্য করছে শার্দুলকে। এই অলরাউন্ডার বলেন, ‘নিলামের দিনটা খারাপ ছিল। কোনও দল আমাকে কেনেনি। ক্রিকেটে এমন হতেই পারে।  আমি খেলতে পারবো কি না জানতে বেশ কয়েকটা দল যদিও পরে খোঁজ নিয়েছিল। লখনউ সবার আগে পৌঁছেছিল আমার কাছে। সেই কারণে আমি লখনউকে বেছে নিই। জহির ব্যক্তিগতভাবে আমাকে ফোন করেছিলেন। তাই এই প্রস্তাব আমাকে গ্রহণ করতেই হতো।’

শার্দুল দেশের হয়ে ১১টি টেস্ট, ৪৭টি ওয়ানডে এবং ২৫টি টি-টোয়েন্টি খেলেছেন। কিন্তু ২০২৩ সালের পর থেকে আর দেশের জার্সি পরার সুযোগ পাননি। এবারের আইপিএলে ভালো খেলে আবার ভারতীয় দলে ফেরার চেষ্টা করবেন শার্দুল।

তিনি বলেন, ‘আমি সবসময় মনে করি যে প্রতিভা এবং স্কিল সব সময় থাকে। আসল হচ্ছে পারফরম্যান্স। ক্রিকেটে খারাপ সময় আসে। সেটার জন্য প্রস্তুত থাকতে হবে।’

আইপিএলে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে শার্দুল বলেন, ‘মাইলফলক ছুঁলে ভালোই লাগে। তবে ম্যাচ জেতাটাই আসল। আমি এভাবেই ভাবি। কত উইকেট নিচ্ছি বা রান করছি, সেটা দেখি না। আমি ম্যাচ জেতাতে চাই।’

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম