ধাওয়ানকে টপকে চেন্নাইয়ের বিপক্ষে রানের সর্বোচ্চ শিখরে কোহলি

স্পোর্টস ডেস্ক
২৯ মার্চ ২০২৫, ১৯:৫৬আপডেট : ২৯ মার্চ ২০২৫, ১৯:৫৬

১৭ বছর পর চেপুক দুর্গ ভেঙে চেন্নাই সুপার কিংসকে হারালো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অধিনায়ক রজত পতিদার ফিফটি করে ম্যাচসেরা হন। তার ব্যাটেই চ্যালেঞ্জিং স্কোর করে বেঙ্গালুরু, তারপর বোলারদের নৈপুণ্যে এসেছে ৫০ রানের জয়। এই ম্যাচে ধীরগতির ইনিংস খেলেছেন তাদের ওপেনার বিরাট কোহলি। ৩০ বলে মাত্র ৩১ রান করলেও তিনি রেকর্ড গড়েছেন।

ইয়েলো আর্মির বিপক্ষে নিজের আধিপত্য আবার প্রতিষ্ঠা করলেন কোহলি। শিখর ধাওয়ানকে টপকে চেন্নাইয়ের বিপক্ষে আইপিএলে সর্বোচ্চ রানের মালিক এখন তিনি। 

চেন্নাইয়ের বিপক্ষে কোহলির রান ১০৮৪। ২৯ ম্যাচে ১০৫৭ রান করা ধাওয়ান তার পেছনে পড়ে গেছেন। কোহলি ৩৩তম ম্যাচ খেলতে নেমে পঞ্চম ওভারে নুর আহমেদের বলে সিঙ্গেল নিয়ে তাকে টপকে যান।

এই তালিকায় তিন নম্বরে রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা। চেন্নাইয়ের বিপক্ষে তার রান ৮৯৬। সেরা পাঁচে অন্য দুজন দিনেশ কার্তিক (৭২৭) ও ডেভিড ওয়ার্নার (৬৯৬)।

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ