নিষেধাজ্ঞার পর ফিরেই স্লো ওভার রেটের শাস্তি পেলেন হার্দিক

স্পোর্টস ডেস্ক
৩০ মার্চ ২০২৫, ১৬:০০আপডেট : ৩০ মার্চ ২০২৫, ১৬:০০

আইপিএলে প্রথম দুটি ম্যাচ খেলেই হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। শনিবার আহমেদাবাদে গুজরাট টাইটান্সের কাছে হারের ম্যাচে স্লো ওভার রেটের শাস্তি পেলেন দলটির অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তাকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।

চলতি আইপিএলে মুম্বাই দ্বিতীয় ম্যাচ খেললেও প্রথমবার মাঠে নামেন হার্দিক। মুম্বাইয়ের প্রথম ম্যাচে তিনি খেলেননি নিষেধাজ্ঞার কারণে। গত বছরের আইপিএলে মুম্বাইয়ের শেষ ম্যাচের স্লো ওভার রেটের শাস্তি পেয়েছেন তিনি। 

ফিরে আবারও একই কারণে শাস্তি পেতে হলো হার্দিককে। সৌভাগ্যক্রমে মুম্বাই ও হার্দিকের সবশেষ স্লো ওভার রেটের কারণে নিষিদ্ধ হতে হচ্ছে না। নতুন নিয়ম অনুযায়ী জরিমানার সঙ্গে ডিমেরিট পয়েন্ট পাবেন হার্দিক। 

চলতি আইপিএলে এটি প্রথম স্লো ওভার রেটের শাস্তি। ৯ ম্যাচ পর এমনটা ঘটলো এবার। 

প্রথম ম্যাচে সূর্যকুমার যাদবের নেতৃত্বে মুম্বাই মাঠে নেমে চেন্নাই সুপার কিংসের কাছে হারে।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম