নারী বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের দুজন আম্পায়ার

স্পোর্টস ডেস্ক
০৩ এপ্রিল ২০২৫, ২১:০৫আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ২১:০৫

আগামী ৯ এপ্রিল থেকে পাকিস্তানে শুরু হচ্ছে নারী বিশ্বকাপের বাছাইপর্বে। এই প্রতিযোগিতার আম্পায়ার ও ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে আইসিসি। সেই তালিকায় আছে বাংলাদেশের দুজন আম্পায়ার।

এই প্যানেলে ১০ জন আম্পায়ার ও তিন ম্যাচ রেফারি আছেন। বাংলাদেশ থেকে আছেন মাসুদুর রহমান মুকুল ও সাথিরা জাকির জেসি।

মাসুদুরকে গত কয়েক বছর ধরে আইসিসির বিভিন্ন টুর্নামেন্টে আম্পায়ারিং করতে দেখা গেছে। ২০২০ ও ২০২৪ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ পুরুষ ক্রিকেট বিশ্বকাপেও আম্পায়ার হিসেবে ছিলেন তিনি। জেসি এখন পর্যন্ত দুটি নারী ওয়ানডে ম্যাচে আম্পায়ারিং করেছেন। তবে এই প্রথম আইসিসির কোনও বড় আসরে আম্পায়ারের দায়িত্ব পালন করতে যাচ্ছেন।

স্বাগতিক পাকিস্তান থেকে আম্পায়ারিং প্যানেলে আছেন ফয়সাল খান আফ্রিদি ও সেলিমা ইমতিয়াজ। এছাড়া জিম্বাবুয়ের সারাহ দাম্বানেভানার সঙ্গে আছেন ডোনোভান কোচ, বাবস গকুমা, কান্ডেস লা বোর্দে, ডেডুনু ডি সিলভা ও শন হেইগ।

ম্যাচ রেফারি আলী নাকভি, শান্দ্রে ফ্রিজ ও ট্রুডি অ্যান্ডারসন।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম