আইপিএল ছেড়ে দেশে ফিরলেন গুজরাটের রাবাদা

স্পোর্টস ডেস্ক
০৪ এপ্রিল ২০২৫, ১০:১২আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ১০:১২

গুজরাট টাইটান্সের স্কোয়াড ছেড়ে দেশে ফিরে গেছেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাগিসো রাবাদা, কারণটা ব্যক্তিগত।

এক বিবৃতিতে গুজরাট বলেছে, জরুরি ব্যক্তিগত ব্যাপার সামলাতে দল ছেড়েছেন রাবাদাব। কবে তিনি ফিরবেন, তা জানায়নি তার ফ্র্যাঞ্চাইজি।

চলতি আইপিএলে রাবাদা গুজরাটের প্রথম দুই ম্যাচ খেলেছেন। পাঞ্জাব কিংসের কাছে হারের ম্যাচে ৪১ রান খরচায় নেন এক উইকেট। মুম্বাই ইন্ডিয়ান্সকে হারাতে ৪২ রান দিয়ে নেন ১ উইকেট। 

গত বুধবার চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে দলের তৃতীয় ম্যাচে খেলেননি প্রোটিয়া ফাস্ট বোলার। ব্যক্তিগত কারণেই রাবাদা ম্যাচ খেলেননি বলে জানায় ফ্র্যাঞ্চাইজি।

গুজরাট দলে নিয়েছিল অলরাউন্ডার আর্শাদ খানকে। রাবাদার স্থলাভিষিক্ত হয়ে তিনি বিরাট কোহলির উইকেট নেন। এই ম্যাচে মাত্র তিন বিদেশি খেলোয়াড় জস বাটলার, রশিদ খান ও শেরফানে রাদারফোর্ডকে নামায় তারা। রান তাড়ায় রাদারফোর্ড ইম্প্যাক্ট সাব হিসেবে মাঠে ছিলেন। ম্যাচটি ১৩ বল হাতে রেখে ৮ উইকেটে জেতে গুজরাট।

বিদেশি হিসেবে গুজরাটের হাতে আরও আছেন নিউজিল্যান্ড অলরাউন্ডার গ্লেন ফিলিপস, দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার জেরাল্ড কোয়েটজি। দুজনের কেউই এখনও কোনও ম্যাচ খেলেননি। সম্ভবত সম্পূর্ণ ফিটও নয় তারা।

বর্তমানে গুজরাট পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। প্রথম তিন ম্যাচে একটি হারা দলটি আগামী ৬ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে, তারপর ৯ এপ্রিল তাদের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম