হার্দিকের কীর্তি ছাপিয়ে মুম্বাইকে হারালো লখনউ

স্পোর্টস ডেস্ক
০৪ এপ্রিল ২০২৫, ২৩:৫৭আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ০২:৫২

অধিনায়ক হিসেবে আইপিএলে সেরা বোলিং ফিগার গড়েন হার্দিক পান্ডিয়া। প্রথমবার কোনও অধিনায়ক ৫ উইকেট পান। কিন্তু তার কীর্তি ছাপিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারালো লখনউ সুপার জায়ান্টস।

আগে ব্যাটিংয়ে নেমে লখনউ করে ৮ উইকেটে ২০৩ রান। জবাবে ৫ উইকেটে ১৯১ রানে থামে মুম্বাই। ১২ রানে জিতেছে লখনউ।

এইডেন মারক্রাম ও মিচেল মার্শের ৭৬ রানের জুটিতে ভালো শুরু হয় লখনউর। ৬০ রান করে থামেন মার্শ। এরপর হার্দিকের তোপে ধসের মুখে পড়ে দল। তবে আয়ুশ বাদোনি ও মারক্রাম রক্ষা করেন। ৩০ রান করেন বাদোনি।

মারক্রাম ৫৩ রান করেন। ডেভিড মিলার ২৭ রানে থামেন।

হার্দিক প্রথমবার অধিনায়ক হিসেবে ৫ উইকেট নেন।

লক্ষ্যে নেমে ১৭ রানে দুই উইকেট হারায় মুম্বাই। সূর্যকুমার যাদব ও নামান ধীরের ব্যাটিংয়ে লড়াই করে ঘুরে দাঁড়ায় তারা। ৬৯ রানের জুটি ছিল তাদের।

৪৬ রানে আউট হন নামান। সূর্যকুমার ও তিলক ভার্মার ৬৬ রানের জুটি মুম্বাইকে লড়াইয়ে ফেরায়। ৬৭ রানে আউট সূর্য। হার্দিককে নিয়ে ব্যবধান কমাতে থাকেন তিলক। লক্ষ্য থেকে ৭ বলে ২৫ রান দূরে থাকতে রিটায়ার্ড হার্ট তিনি। ২৫ রান করেন তিলক।

শেষ ওভারে লাগতো ২২ রান। হার্দিক ও মিচেল স্যান্টনার ব্যবধান কমান।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি