দর্শকদের সঙ্গে মারমুখী আচরণ খুশদিলের

স্পোর্টস ডেস্ক
০৫ এপ্রিল ২০২৫, ২১:৪৯আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ২১:৪৯

দর্শকদের সঙ্গে মারমুখী আচরণ করলেন পাকিস্তানের ক্রিকেটার খুশদিল শাহ। শনিবার নিউজিল্যান্ড ও পাকিস্তানের তৃতীয় ওয়ানডে চলাকালে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। পরে ভেন্যু থেকে দুই দর্শককে বের করে দেওয়া হয়।

পিসিবির বিবৃতিতে জানানো হয়, দর্শক দুজন আফগানিস্তানের। তারা পাকিস্তান বিরোধী স্লোগান দিচ্ছিলেন।

এই ঘটনা নজরে আসে খুশদিলের একটি ছবি ভাইরাল হওয়ার পরে। যেখানে একাদশের বাইরে থাকা এই খেলোয়াড়কে বাউন্ডারির ওপারে থাকা দর্শকদের দিকে মারমুখী হয়ে যেতে দেখা গেছে। ক্রুদ্ধ খুশদিলকে পেছন থেকে ধরে রেখেছেন এক নিরাপত্তা কর্মী।

বিদেশি দর্শকদের গালাগালির তীব্র নিন্দা করেছে পিসিবির টিম ম্যানেজমেন্ট। তারা বলেছে দুই আফগান দর্শক পশতু ভাষায় খুশদিলকে গালি দেওয়ার পর তার সঙ্গে মারামারি করতে যান। পিসিবির অভিযোগের পর তাদেরকে মাঠ থেকে বের করে দেওয়া হয়।

মাঠের ভেতরেও পাকিস্তানের সুখকর অভিজ্ঞতা হয়নি। শেষ ম্যাচ ৪৩ রানে হেরে সিরিজে হোয়াইটওয়াশ হয়।

/এফএইচএম/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের