তামিমের সেঞ্চুরিতে উড়ে গেলো পারটেক্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২৫, ১৪:১৫আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ১৪:১৫

ঢাকা প্রিমিয়ার লিগে তানজিদ হাসান তামিমের সেঞ্চুরিতে উড়ে গেছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। বিকেএসপিতে সোমবার তার ব্যাটে চড়েই নিজেদের পঞ্চম জয় তুলে নিয়েছে রূপগঞ্জ। লিজেন্ডস অব রূপগঞ্জের বোলারদের দাপটে আগে ব্যাটিং করা পারটেক্স ১২৯ রান করতে পারে। জবাবে মাত্র ১৮.৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে জিতে যায় রূপগঞ্জ। জুনিয়র তামিম ৫৯ বলে ১০৩ রানের ম্যাচ সেরা ইনিংসটি খেলেছেন। 

বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে পারটেক্স ১৩০ রানের লক্ষ্য দিতে পারে। সহজ লক্ষ্যে খেলতে নেমে ১৯তম ওভারে কোনও উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় শিরোপা প্রত্যাশী রূপগঞ্জ। সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম ১৩২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। তামিম ৫৯ বলে ১০ চার ও ৭ ছক্কায় সাজান ১০৩ রানের অপরাজিত ইনিংস। সাইফ অপরাজিত থাকেন ২৬ রানে।

এর আগে রূপগঞ্জের দুই পেসার শরিফুল ইসলাম, রেজাউর রহমান রাজার পর শেখ মেহেদীর ঘূর্ণিতে ৩৪.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৯ রানে অলআউট হয় পারটেক্স। পারটেক্সের হয়ে রুবেল মিয়া সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেন। 

রূপগঞ্জের শেখ মেহেদী ৩৪ রানে শিকার করেন চারটি উইকেট। এছাড়া শরিফুল ইসলাম ও রেজাউর রহমান রাজা প্রত্যেকে দুটি করে উইকেট শিকার করেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম