বোলিং অ্যাকশনে ত্রুটির কারণে গত ১৯ মার্চ আর্ন্তজাতিক ক্রিকেটে নিষিদ্ধ হন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানি। নিষিদ্ধ হবার পরও গত দুই দিন ব্যাঙ্গালুরুতে ছিলেন তারা। দলের সঙ্গেই ছিলেন তাসকিন-সানি।
বিসিবি সূত্রের খবর, কাল বুধবার সকাল বা দুপুরে দেশের উদ্দেশে রওয়ানা দেবেন বাঁহাতি পেসার আরাফাত সানি। তবে সানি ফিরলেও দলের সঙ্গেই থাকবেন তাসকিন। বিসিবি সূত্রের খবর, রিভিউয়ের সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাসকিনকে দলের সঙ্গেই রাখা হবে।
তাসকিনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা পুনরায় বিবেচনা করতে আইসিসি'র কাছে রিভিউ আবেদন করেছে বিসিবি। মূলত সাত দিনের মধ্যে সেই আবেদনের সিদ্ধান্ত আসার কথা থাকলেও সময়ের আগেও আসতে পারে বলে জানা গেছে। আপাতত আইসিসির কাছ থেকে উত্তরের অপেক্ষায় টিম ম্যানেজমেন্ট ও বোর্ড। তাই বিশ্বকাপে মাঠে নামতে পারার ক্ষীণ একটা আশা নিয়ে দলের সঙ্গেই থেকে যাচ্ছেন তাসকিন। আর পুনর্বাসনের বিকল্প নেই বলে দেশে ফিরে আসছেন সানি।
/এমআর/








