মাঠে অসুস্থ হয়ে পড়া সোহেল এখন শঙ্কামুক্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২৫, ১৫:১৯আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১৬:০৮

কদিন আগে বিকেএসপিতে খেলা শুরুর আগে অসুস্থ হয়ে পড়েছিলেন তামিম ইকবাল। হার্ট অ্যাটাকের পর হার্টে রিং বসানো হয়েছে তার। একই ভেন্যুতে এবার অসুস্থ হয়ে হাসপাতাল পর্যন্ত যেতে হয়েছে আম্পায়ার গাজী সোহেলকে। তবে তার শারীরিক পরিস্থিতি ততটা গুরুতর আকার ধারণ করেনি। এই মুহূর্তে শঙ্কামুক্ত তিনি।
 
আম্পায়ার গাজী সোহেল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ঢাকা প্রিমিয়ার লিগে। আজ বুধবার (৯ এপ্রিল) বিকেএসপির ৩ নম্বর মাঠে তামিমের মতোই অনেকটা একই রকম ঘটনা ঘটেছে। মোহামেডান স্পোর্টিং ক্লাব ও অগ্রণী ব্যাংক ম্যাচের আম্পায়ার গাজী সোহেল টসের পর অসুস্থ হয়ে পড়েন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, টসের পর থেকেই গাজী সোহেল শারীরিকভাবে অস্বস্তি অনুভব করছিলেন। মাথা ঘোরার পাশাপাশি তার ঘুম ঘুম ভাব হচ্ছিল। পরে ম্যাচ রেফারি দেবব্রত পালের পরামর্শে তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় বিকেএসপির মেডিকেল সেন্টারে। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সামির উল্লাহ তাকে পর্যবেক্ষণ করেন। গণমাধ্যমকে এই চিকিৎসক বলেছেন, ‘আমরা ওনার সঙ্গে কথা বলে জানতে পেরেছি, রাতে ঠিকমতো ঘুম হয়নি। সেখান থেকেই শরীর দুর্বল হয়ে পড়েছে বলে মনে হচ্ছে। ব্লাড প্রেশার স্বাভাবিক, তবে হার্ট রেট কিছুটা বেশি ছিল।’

ঘণ্টাখানেক পর্যবেক্ষণে রাখার পর গাজী সোহেলকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে তাকে নিয়ে কোনও শঙ্কা নেই। 

প্রসঙ্গত, গাজী সোহেল অসুস্থ হওয়ায় তার বদলি হিসেবে আম্পায়ারিং করছেন চতুর্থ আম্পায়ার শারফুদ্দিন আহমেদ। এ ছাড়া আছেন হাবিবুর রহমান।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক