নাইটহুড পাচ্ছেন জেমস অ্যান্ডারসন

স্পোর্টস ডেস্ক
১২ এপ্রিল ২০২৫, ১২:৩২আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ১২:৫১

ক্রিকেটে অবদানের জন্য যুক্তরাজ্যের রাজার দেওয়া সর্বোচ্চ সম্মানজনক উপাধি নাইটহুড পাচ্ছেন ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি জেমস অ্যান্ডারসন।  

৪২ বছর বয়সী অ্যান্ডারসন গত গ্রীষ্মে টেস্ট থেকে অবসর নিয়েছেন। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি সফল পেসার হিসেবে ৭০৪ উইকেটের মালিক তিনি। 

ইংল্যান্ডের হয়ে অ্যান্ডারসন তার প্রথম ওয়ানডে অভিষেক ম্যাচ খেলেছেন ২০০২ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে। পরের বছর ২০০৩ সালের মে মাসে খেলেছেন প্রথম টেস্ট। 

প্রায় দুই দশকেরও বেশি আন্তর্জাতিক ক্যারিয়ারে অ্যান্ডারসন টেস্ট খেলেছেন ১৮৮টি, ওয়ানডে ১৯৪টি এবং সংক্ষিপ্ততম ফরম্যাট টি-টোয়েন্টি খেলেছেন ১৯টি।

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ঘরোয়া ক্রিকেটে ল্যাঙ্কাশায়ারে খেলছেন তিনি। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের রেজিগনেশন অনার্স লিস্ট থেকেই নাইটহুডের উপাধিটি পাচ্ছেন অ্যান্ডারসন। তালিকায় একমাত্র ক্রীড়াবিদ তিনি। 

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রিচার্ড থম্পসন বলেছেন, ‘ইংল্যান্ডের একজন কিংবদন্তির জন্য এটা সত্যিকার অর্থে প্রাপ্য একটা সম্মান। যিনি আমাদের খেলায় এত অবদান রেখেছেন।’       

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান