বুধবার থেকে শুরু হচ্ছে সুপার লিগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২৫, ২০:১৬আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ২০:১৬

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ পর্ব শুরু হচ্ছে আগামী বুধবার থেকে। তবে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) এখনও আনুষ্ঠানিক সূচি ঘোষণা করেনি। সিসিডিএমন সূত্রে জানা গেছে, বুধবার থেকে শুরু হতে যাওয়া সুপার লিগে রিজার্ভ ডে রাখা হবে। 

ঢাকা লিগের প্রথম পর্ব শেষ হয়েছে গত ১২ এপ্রিল। সুপার লিগে কোয়ালিফাই করেছে টেবিলের শীর্ষে থাকা ৬ দল। আবাহনী ও মোহামেডান শীর্ষে থেকে সুপার লিগে খেলবে। ঐতিহ্যবাহী এই দুটি ক্লাব ছাড়াও পরের পর্বের টিকিট কেটেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ও লিজেন্ডস অফ রূপগঞ্জ। লিগ পর্বের মতো ম্যাচগুলো মিরপুর এবং বিকেএসপির তিন ও চার নম্বর মাঠে অনুষ্ঠিত হবে। সুপার লিগের ম্যাচগুলোর সম্ভাব্য তারিখ ১৬, ১৮, ২০, ২৩ ও ২৫ এপ্রিল।  

বৈশাখ মাসে ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকে যে কোনও সময়। সুপার লিগে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে ঘুরে যেতে পারে শিরোপা নির্ধারণের সমীকরণ। এক্ষেত্রে রিজার্ভ ডে রাখা হতে পারে। ক্লাবগুলো থেকে প্রস্তাব আসার কারণে রিজার্ভ ডে রাখা হচ্ছে বলে জানা গেছে। 

এদিকে, লিগ পর্বের ম্যাচগুলোতে ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ব্যাটিং তালিকায় শীর্ষে রয়েছেন এনামুল হক বিজয়। বোলিংয়ে রয়েছেন রাকিবুল হাসান। লিগে যে কয়েকজন ক্রিকেটার ধারাবাহিক পারফর্ম করেছেন তাদের মধ্যে এগিয়ে এই দুই ক্রিকেটার। গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক এনামুল ১১ ম্যাচে ৭২.৭৮ গড়ে ৬৫৫ রান করেছেন। ২ সেঞ্চুরি ছাড়াও আছে চারটি হাফসেঞ্চুরি। অন্যদিকে আবাহনী লিমিটেডের হয়ে খেলা স্পিনার রাকিবুল হাসান ১১ ম্যাচে ৪.০৭ ইকোনমিতে পেয়েছে ২৩ উইকেট। 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম