এক ম্যাচ বাদেই বাংলাদেশের নয়া রেকর্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২৫, ১৮:৫৫আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১৯:১৭

এক ম্যাচ আগে থাইল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ করেছিল ২৭১ রান। দেশের নারীদের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে ২৫২ রানের সংগ্রহকে পেছনে ফেলে ওই রেকর্ড গড়েছিল তারা। এক ম্যাচ বাদেই সেই রেকর্ড ভেঙে দিলো বাংলাদেশ। মঙ্গলবার স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ আবার করলো সর্বোচ্চ সংগ্রহ। নিগার সুলতানা জ্যোতির ফিফটিতে ৬ উইকেটে ২৭৬ রান করেছে তারা।

বিশ্বকাপ বাছাইয়ে মঙ্গলবার স্কটিশদের বিপক্ষে বাংলাদেশের তিন ব্যাটার ছুঁয়েছেন হাফ সেঞ্চুরি। ফারজানা হক ও শারমিন আক্তার সুপ্তা দুজনে খেলেছেন ৫৭ রানের ইনিংস। ফর্মে থাকা জ্যোতি ৮৩ রান করে অপরাজিত ছিলেন। বাংলাদেশের অধিনায়ক ৫৯ বলে ১১ চারে নিজের ইনিংসটি সাজান। জ্যোতি এবার টুর্নামেন্টে তিন ম্যাচেই হাফ সেঞ্চুরি পেয়েছেন। প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ১০১ রানের ইনিংস। আয়ারল্যান্ডের বিপক্ষে করেন ৫১ রান। আজ খেললেন ৮৩ রানের ইনিংস।

জ্যোতির ইনিংস সেরা রানের পর শারমিন ও ফারজানার জোড়া হাফ সেঞ্চুরিতে বাংলাদেশের মেয়েরা স্কটল্যান্ডকে ২৭৭ রানের লক্ষ্য দেয়। 

বাংলাদেশর পাঁচটি সর্বোচ্চ দলীয় রানের ইনিংস

২৭৬/৬, প্রতিপক্ষ স্কটল্যান্ড

২৭১/৩, প্রতিপক্ষ থাইল্যান্ড

২৫২/৪, প্রতিপক্ষ আয়ারল্যান্ড

২৫০/৩, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা

২৪০/৮, প্রতিপক্ষ আয়ারল্যান্ড (দ্বিতীয় ইনিংসে)

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম