ফের অবসরের ইঙ্গিত আফ্রিদির

স্পোর্টস ডেস্ক
২৩ মার্চ ২০১৬, ০০:৪০আপডেট : ২৩ মার্চ ২০১৬, ০১:০৬

ফের অবসরের ইঙ্গিত আফ্রিদির টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অবসর নেবেন বলে আগেই জানিয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক শহিদ আফ্রিদি। তবে বিশ্বকাপ শুরু হওয়ার আগে সুর পাল্টান এ অলরাউন্ডার। পরিবার ও বন্ধুদের চাপে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন বলে জানান তিনি।

তবে মঙ্গলবার নিউজিল্যান্ডের সঙ্গে হেরে বিশ্বকাপ থেকে বিদায় প্রায় নিশ্চিত হওয়ার পর ফের অবসরের ইঙ্গিত দিলেন এই অলরাউন্ডার। কিউইদের সঙ্গে ২২ রানে হারের পর তিনি জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপে অসিদের সঙ্গে ম্যাচটি তার শেষ ম্যাচ হতে পারে। তিনি বলেন, অস্ট্রেলিয়ার সঙ্গে পরবর্তী ম্যাচটি আমার শেষ ম্যাচ হতে পারে।

অবশ্য অবসর নেওয়া ছাড়া উপায়ও নেই আফ্রিদির। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান ইতিমধ্যে জানিয়েছেন, বিশ্বকাপের পর আফ্রিদির কাছ থেকে নেতৃত্ব নিয়ে নেওয়া হবে। আর তিনি যদি অবসর না নেন তাহলে দলে একজন সাধারণ খেলোয়াড় হিসেবে রাখা হবে কি-না তা নির্ভর করছে আফ্রিদির নৈপুণ্যের ওপর।
কলকাতা থেকে লাহোরে ফিরে ‍সাংবাদিকদের শাহরিয়ার খান বলেন, ‘অাফ্রিদি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকবে। সে বলেছিল এই ইভেন্ট শেষেই অবসর নেবে। যদি সে নিজের অবস্থান থেকে সরে এসে খেলা চালিয়ে যেতে চায় তবে তাকে খেলোয়াড় হিসেবে দলে রাখা হবে কী হবে না তাও বিবেচনা করা হবে।’ সে কারণেই হয়তো সময় থাকতে থাকতেই বিদায় নিচ্ছেন 'বুম বুম' খ্যাত এই ক্রিকেটার।

শুধু তাই নয় পাক কোচ ওয়াকার ইউনুসও বিদায় নিচ্ছেন বিশ্বকাপের পর। পিসিবি চেয়ারম্যান বলেন, ‘জুনে ওয়াকারের চুক্তির মেয়াদ শেষ হবে। আমরা সেদিকেই তাকিয়ে আছি। এ বিষয়ে আমি ওয়াসিম আকরামসহ আরও কয়েকজন সাবেক সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করেছি। তারা বলেছেন, আমরা বিদেশি কিংবা স্থানীয় যে কোচই নিয়োগ দিই না কেন তার (কোচ) মধ্যে টিমের সেরাটা বের করে আনার দক্ষতা থাকতে হবে।’

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক