চেন্নাইয়ের মাঠে হায়দরাবাদের প্রথম জয়

স্পোর্টস ডেস্ক
২৬ এপ্রিল ২০২৫, ০০:০০আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ০০:৩২

চলতি আইপিএলে চেন্নাইয়ের বাজে সময়ের সুযোগ নিয়ে সানরাইজার্স হায়দরাবাদ ঐতিহাসিক জয় পেলো। টু্র্নামেন্টের ইতিহাসে প্রথমবার চেপুকে জিতেছে তারা। শুক্রবার ৮ বল হাতে রেখে ৫ উইকেটে মহেন্দ্র সিং ধোনির দলকে হারিয়েছে সাবেক চ্যাম্পিয়নরা। এনিয়ে টানা চার ম্যাচ ঘরের মাঠে পরাজিত হলো চেন্নাই, চলতি আসরের সপ্তম হার।

আগে ব্যাটিংয়ে নেমে হার্শাল প্যাটেলের দুর্দান্ত বোলিংয়ে চেন্নাই ইনিংসের এক বল বাকি থাকতে ১৫৪ রানে অলআউট হয়। জবাবে টপ অর্ডারে ইশান কিষাণ ও মাঝে কামিন্দু মেন্ডিসের ব্যাটে ১৮.৪ ওভারে ৫ উইকেটে ১৫৫ রান করে হায়দরাবাদ। চলতি আইপিএলে তৃতীয় জয়ে দুই ম্যাচের জয়খরা কাটালো তারা।

চেপুকের স্লো পিচে ১৫৪ রান ডিফেন্ড করা অসম্ভব কিছু ছিল না। কিন্তু বোলাররা সামর্থ্যের সবটুকু দিতে ব্যর্থ। নুর আহমেদ ও মাথিশা পাথিরানা পাঁচটি করে ওয়াইড দিয়েছেন। আফগান বোলারের চার ওভারে ৪২ রান নিয়ে চেন্নাইকে ব্যাকফুটে ফেলে দেয় হায়দরাবাদ। অবশ্য নুরই চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন।

স্যাম কারানও ছিলেন খরুচে। ২ ওভারে দেন ২৫ রান। 

ইনিংসের দ্বিতীয় বলে অভিষেক শর্মাকে শূন্যতে হারায় হায়দরাবাদ। পাওয়ার প্লের শেষ ওভারে ট্র্যাভিস হেডও (১৯) বিদায় নেন। মারকুটে ব্যাটার আইনরিখ ক্লাসেন (৭) দুই অঙ্কের ঘরেই যাননি।

৫৪ রানে তিন উইকেট হারানো হায়দরাবাদকে টেনে নিচ্ছিলেন ইশান। কিন্তু নুর তার টানা দুই ওভারে দুটি উইকেট নিয়ে ছোট ধাক্কা দেন। ইশান ৪৪ রানে থামেন। অনিকেত ভার্মা (১৯) বিদায় নেওয়ার পর জুটি বাঁধেন কামিন্দু ও নিতিশ কুমার রেড্ডি। দুজনের ৪৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে সহজে জেতে হায়দরাবাদ। ২২ বলে ৩২ রানে কামিন্দু ও নিতিশ ১৯ রানে অপরাজিত ছিলেন।

চেন্নাইকে দেড়শ রান পার করতে বড় অবদান ডেভাল্ড ব্রেভিস। চলতি আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমে ২৫ বলে ১ চার ও ৪ ছয়ে ইনিংস সেরা ৪২ রান করেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার।

এছাড়া আয়ুশ মাত্রের ১৯ বলে ৬ চারে ৩০ রান করেন। অন্যদের মধ্যে বিশের ঘর পেরিয়েছেন কেবল দীপক হুদা (২২) ও রবীন্দ্র জাদেজা (২১)।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে চারশতম ম্যাচ খেলতে নেমে ধোনি (৬) ছিলেন বিবর্ণ। 

মূলত হার্শালের কাছেই পরাস্ত হতে হয়েছে চেন্নাইকে। এই পেসার ৪ ওভারে ২৮ রান দিয়ে চার উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন। এছাড়া প্যাট কামিন্স ও জয়দেব উনারকাট দুটি করে উইকেট নেন।

এই জয়ে হায়দরাবাদ ৯ ম্যাচ শেষে রাজস্থান রয়্যালসকে টপকে আটে উঠেছে। ৬ পয়েন্ট তাদের। চেন্নাই টেবিলের তলানিতেই। রাজস্থান ৯ নম্বরে। দুটি দলেরই পয়েন্ট ৪।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম