ফাহাদের ৬ উইকেট, আবরার-আজিজুলের রেকর্ড জুটিতে বাংলাদেশের যুবাদের জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২৫, ১৮:১৪আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১৮:১৪

যুব ওয়ানডে সিরিজ হার দিয়ে শুরু হলেও বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ালো। আল ফাহাদ ৬ উইকেট নিয়ে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ২১১ রানে অলআউট করেন। তারপর জাওয়াদ আবরারের বাউন্ডারি বৃষ্টি ও আজিজুল হাকিমের সঙ্গে তার রেকর্ড জুটিতে সহজে লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ। ৯৩ বল হাতে রেখে ৯ উইকেটে জিতেছে তারা। পাঁচ ম্যাচের সিরিজে ১-১ এ সমতা ফেরালো বাংলাদেশ।

কলম্বোতে আগে ব্যাটিং করতে নেমে ৪৮.৫ ওভারে অলআউট শ্রীলঙ্কা। টস জিতেছিল তারা। পঞ্চম ওভার থেকেই ফাহাদের বোলিং তোপে পড়েন লঙ্কান ব্যাটাররা। তরুণ এই পেসার একে একে তুলে নেন ছয় উইকেট। ১০২ রানে চার উইকেট হারানোর পর স্বাগতিকদের হাল ধরেন চামিকা হিনাতিগালা ও দিনুরা দামসিথ। ৮১ রানের এই জুটি ভেঙে দেন ফাহাদ। তার বোলিং তোপে ২৮ রানে শেষ ৬ উইকেট হারায় শ্রীলঙ্কা। 

সর্বোচ্চ ৫১ রান আসে চামিকার ব্যাট থেকে। দামসিথ ৪৭ ও দিমানথা মাহাভিথানা ৩৯ রান করেন। 

ফাহাদ ৪৪ রানে ছয়টি উইকেট শিকার করেন। ইকবাল হোসেন ইমন দুটি এবং সামিউন বশির ও আজিজুল একটি করে উইকেট শিকার করেন।

সহজ লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই কালাম সিদ্দিকী (৫) সাজঘরে ফেরেন। এরপর দ্বিতীয় উইকেটে আবরার ও আজিজুল যুব ওয়ানডেতে দ্বিতীয় উইকেটে দেশের সর্বোচ্চ ১৮০ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে জেতান। এনামুল হক বিজয় ও লিটন দাসের ১৭৯ রানের জুটির রেকর্ড ভেঙেছেন তারা।

আবরার পান সেঞ্চুরির দেখা। ১০৬ বলে ১৪ চার ও ৬ ছক্কায় তিনি ১৩০ রানে অপরাজিত থাকেন। দেশের হয়ে যুব ওয়ানডেতে এক ইনিংসে বাউন্ডারি থেকে রেকর্ড ৯২ রান করেন তিনি, পেছনে পড়েছে পিনাক ঘোষের ৯০ রান।

আজিজুল খেলেন ৮৯ বলে অপরাজিত ৬৯ রানের ইনিংস। ৩৪.৩ ওভারে ১ উইকেটে ২১৫ রান করে বাংলাদেশ।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের