দেশে ফিরলেন আরাফাত সানি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০১৬, ১৭:২১আপডেট : ২৩ মার্চ ২০১৬, ১৭:২৩

দেশে ফিরলেন আরাফাত সানি দেশে ফিরলেন অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে নিষিদ্ধ হওয়া বাংলাদেশি বাঁহাতি স্পিানর আরাফাত সানি। আজ বিকেল ৪টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। 

সানি দেশে ফিরলেও তাসকিন এখনও ভারতে দলের সঙ্গে অবস্থান করছেন। বাছাইপর্বের ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে খেলায় অবৈধ বোলিংয়ের অভিযোগ ওঠে তাসকিন-সানির বিরুদ্ধে। পরে চেন্নাইয়ে আইসিসির অনুমোদিত ল্যাবে বোলিং পরীক্ষা দেন এই দুজন।

পরীক্ষার ফলাফলে অ্যাকশন অবৈধ ধরা পড়ে তাসকিন-সানির। ফলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ হন তারা। ফলে টুর্নামেন্ট না করেই দেশে ফিরতে হলো সানিকে। বোলিং অ্যাকশন শুধরে ফের পরীক্ষা দিয়ে তাতে পাশ করলেই কেবল আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন তিনি।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম