পারলো না আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
২৩ মার্চ ২০১৬, ১৯:১৪আপডেট : ২৩ মার্চ ২০১৬, ১৯:১৪

পারলো না আফগানিস্তান আফগানদের বিপক্ষে ব্যাট করতে নেমে মাত্র ৫০ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলেছিল ইংল্যান্ড। ততক্ষণে খুব কম রানে গুটিয়ে যাওয়ার আশঙ্কা ইংলিশ শিবিরে। সেখান থেকে দলকে টেনে তুললেন মঈন আলী। শেষ দিকে তার ৩৩ বলে ৪১ ও ডেভিড উইলির ২০ রানের ইনিংসে ১৪২ রানের সম্মাজনক পুঁজি গড়ে ইংলিশরা।
তবুও হয়তো বিশ্বকাপের প্রথম আপসেট ঘটানোর স্বপ্ন দেখছিল আফগানরা। তবে টপ অর্ডারের ব্যর্থতায় শেষ পর্যন্ত আর পারেনি তারা। ১৪৩ রানের টর্গেটে খেলতে নেমে ১২৭ রান করতে সক্ষম হয় আফগানিস্তান। ফলে ১৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড। এ জয়ে সেমির দৌড়ে টিকে থাকলো ইংল্যান্ড।

বুধবার ফিরোজ শাহ কোটলায় বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় আফগানিস্তানের বিপক্ষে টস জিতে মাঠে নামে ইংল্যান্ড। খেলতে নেমেই বিপর্যয়ে পড়ে ইংলিশরা। দলীয় ১৬ রানে ফিরে যান ওপেনার জ্যাসন রয় (৫)। দলীয় ৪২ রানে আউট হন জেমস ভেনিস (২২)। এরপরই টপাটপ উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। ৪২ থেকে ৫০ মাত্র ৮ রানের মাথায় আরও তিন উইকেটের পতন ঘটে। একে একে ফিরে যান মরগান (০), জো রুট (১২) ও বাটলার (৬)।

দলীয় ৫৭ রানের মাথায় ফিরে যান বেন স্টোকস (৭)। মাত্র ৫৭ রানে ছয় উইকেট হারিয়ে বিপদে পড়ে ইংল্যান্ড। সেখান থেকে দলকে টেনে তুলেন মঈন আলী ও ক্রিস জর্ডান। দলীয় ৮৫ রানে জর্ডান (১৫) আউট হলে ডেভিড উইলিকে নিয়ে জুটি গড়ে তুলেন মঈন আলী। তাকে নিয়ে ৫ ওভারে ২৮ রানের জুটি গড়লে ১৪২ রানের লড়াকু পুঁজি গড়ে ইংল্যান্ড। ৪১ রানে অপরাজিত থাকেন মঈন আলী। ২০ রানে অপরাজিত থাকেন উইলি। আফগানদের হয়ে দুটি করে উইকেট নেন মোহাম্মদ নবী ও রশিদ খান।

১৪৩ রানের টার্গেটে খেলতে নেমে দলীয় ৪ রানেই ফিরে যান আফগানদের ব্যাটিংয়ের প্রধান ভরসা মোহাম্মদ শেহজাদ (৪)। দলীয় ১২ ও ১৩ রানে আউট হন যথাক্রমে আসগর স্ট্যানিকজাই (১) ও গুলাবদিন নায়েব (০)। মিডল অর্ডারে রশিদ খান (১৫), মোহাম্মদ নবী (১২), সামিউল্লাহ শেনওয়ারি (২২) কিছুটা প্রতিরোধ করলেও বড় জুটি গড়তে পারেননি কেউই। শেষদিকে শফিকউল্লাহ ২০ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংস খেললেও তা শুধু পরাজয়ের ব্যবধান কমিয়েছে। ইংলিশদের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন ডেভিড উইলি ও আদিল রশিদ।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম