তৃতীয় বিভাগ বাছাইয়ে চ্যাম্পিয়ন ইয়ং টেরিপাস ক্লাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২৫, ১৯:৩৯আপডেট : ০৩ মে ২০২৫, ১৯:৩৯

সাত বছর বন্ধ থাকার পর গত ১০ মার্চ শুরু হয় তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট প্রতিযোগিতা। এবার ৬০টি ক্লাব অংশগ্রহণ করে। ৬টি মাঠে ১২টি গ্রুপে ভাগ হয়ে লিগ পর্যায়ে শেষ করে সুপার লিগ খেলে ১২টি দল। সুপার লিগেও দুই গ্রুপে ভাগ করে খেলানো হয় ক্লাবগুলোকে। ওই দুই গ্রুপের সেরা দল মুখোমুখি হয় ফাইনালে। দিলকুশা স্পোর্টিং ক্লাবকে হারিয়ে তৃতীয় বিভাগ বাছাইয়ের চ্যাম্পিয়ন হয়েছে ইয়ং টেরিপাস ক্লাব। শনিবার এই দুই দলের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয় মিরপুরে। এখানেও ম্যাচটি জেতে ইয়ং টেরিপাস ক্লাব।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালের শিরোপা তুলে দেওয়ার আগে দুই দল প্রীতি ম্যাচে অংশ নেয়। ম্যাচটিতে দিলকুশাকে ৪১ রানের ব্যবধানে হারায় টেরিপাস। ম্যাচশেষে বিসিবি সভাপতি ফারুক আহমেদ শিরোপা তুলে দেন ক্রিকেটারদের হাতে। এই প্রতিযোগিতাটি দেশের ক্রিকেটে নতুন প্রতিভা খুঁজে বের করার দারুণ অবলম্বন হবে বলে মনে করেন বিসিবি সভাপতি। 

বিসিবি সভাপতি তার বক্তব্যে বলেছেন, ‘প্রথমেই আমি এই ক্রিকেট বোর্ড, নতুন ক্রিকেট বোর্ড, দেশ স্বাধীন বলবো নতুন একটা, ৫ আগস্টের পরে অর্জন করেছি। আপনাদের কাছে প্রতিশ্রুতি ছিল বেশ কয়েকটা, তার মধ্যে এটা একটা। ইয়াং ট্যালেন্ট, র ট্যালেন্ট যেটা আমরা চেষ্টা করেছি। যেটা একেবারে চলে গিয়েছিল বাংলাদেশ থেকে গত ১০-১২ বছরে। এই রকম কিছু হয়নি। এই বোর্ডের প্রতিশ্রুতি ছিল স্পেশালি আমাদের সিসিডিএমের সালাউদ্দিন, সিসিডিএমে কাজ করছে অনেক দিন, আমাদের ডিরেক্টর, দীপন মেম্বার সেক্রেটারি, রুবেল, সবাই অনেক কষ্ট করে সুন্দর একটা সমাপ্তির মধ্যে গেছে। সেটা নতুন যুগের সূচনা বলবো। পুরানো জিনিস নতুন করে স্টার্ট করেছি আমরা। এইখান থেকে র ট্যালেন্ট বের হবে, এটা যেন আর কখনই কেউ কোনও ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য ইনফ্লুয়েন্স করতে না পারে সেদিকে সবার খেয়াল রাখতে হবে। আমি বলে থাকি সবার আগে ক্রিকেট ও দেশ, তারপরে আমরা বাকি সবাই যারা আছি। এটা আমাদের মাথায় রাখতে হবে।’

শনিবার সকালে আগে ব্যাট করে ইয়ং টেরিপাস ৫ উইকেটে ২৪২ রান সংগ্রহ করে। ক্লাবটির উদ্বোধনী ব্যাটার মোহাম্মদ রোয়েল খেলেন ৯৭ রানের ম্যাচ জেতানো ইনিংস। ১২৯ বলের ইনিংসটিতে ছিল ১০টি চার। এছাড়া কুড়ির ঘরে রান করেন আরও পাঁচ ব্যাটার। জবাবে ২০১ রানেই গুটিয়ে যায় দিলকুশার ইনিংস। ৩টি উইকেট শিকার করেন দাউদ আহমেদ সাজিদ। দিলকুশার মোহাম্মদ আসিফ ৬৭ ও জয়ন্ত সরকার ৪১ রান করেন।

প্রতিযোগিতায় ১০ ইনিংসে ৪৪২ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন রোয়েল। দুইয়ে থাকা মিরপুর ডায়নামাইটসের সানি দাস ৮ ইনিংসে করেন ৪৩৯ রান। আর মগবাজার ইয়ুথ ক্লাবের শহিদ ৯ ইনিংসে সর্বোচ্চ ২৫টি উইকেট শিকার করেন।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী