শিগগিরই ফিরে আসবো: আরাফাত সানি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০১৬, ১৯:৩৯আপডেট : ২৩ মার্চ ২০১৬, ২০:৪০

শিগগিরই ফিরে আসবো: আরাফাত সানি অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে বাঁহাতি স্পিনার আরাফাত সানিকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে এতে ঘাবড়ে যাননি সানি। বোলিং অ্যাকশনে শুধরে শিগগিরই ফিরে আসার ঘোষণা দিলেন তিনি। একইসঙ্গে জানালেন বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখছেন তিনি।
বুধবার দেশে ফেরার পর আরাফাত সানি বলেন, 'আসলে এরকম আরও অনেক ক্রিকেটারের সঙ্গেই হয়েছে। আমাদের রাজ (আব্দুর রাজ্জাক) ভাই, সোহাগ গাজী তাদের সঙ্গেও হয়েছে। এটা নিয়ে আমি চিন্তিত না। সবাই যেহেতু কামব্যাক করেছে, ইনশাআল্লাহ আমিও শিগগিরই ফিরে আসবো।' 

এ ইস্যুতে বিসিবি তাদের সর্বোচ্চ চেষ্টাটা করছেন বলে জানান তিনি। সানি বলেন, 'বিসিবি এটা নিয়ে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। ক্রিকেটে আবার ফিরতে হলে কী করতে হবে সেটা নিয়েও বিসিবি চিন্তা করছে। বিসিবি'র নির্দেশনা অনুযায়ী কাজ করতে পারলে আশা করি শিগগিরই ক্রিকেটে ফিরতে পারব।' 

এখন কোন কোচের অধীনে বোলিং অ্যাকশন নিয়ে কাজ করবেন এমন প্রশ্নের জবাবে বাঁহাতি এই স্পিনার বলেন, 'এটার ব্যাপারে এখনও কিছু জানি না। ক্রিকেট বোর্ড এটা নিয়ে কাজ করছে। এটা এখন তাদের ব্যাপার। আমাকে যার অধীনে বোলিং অ্যাকশন নিয়ে কাজ করতে বলা হবে আমি সেটাই করব। যে কোচের অধীনেই কাজ করি না কেন, কাজটা আমাকেই করতে হবে।' 

আপনার কাছে কি মনে হয় বোলিং অ্যাকশনে কোনও ত্রুটি আছে এমন প্রশ্নে সানি বলেন, 'আসলে এ ব্যাপারে কথা না বলাই ভালো। আপনারা দেখেছেন আমি গত দুই বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। তবে যা হয়েছে সেটা নিয়ে আমি ততটা চিন্তিত না।'

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম