হারের দায় নিজের কাঁধে নিয়েছেন ধোনি

স্পোর্টস ডেস্ক
০৪ মে ২০২৫, ১৩:১৬আপডেট : ০৪ মে ২০২৫, ১৩:১৬

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে চেপুকে ১৭ বছরে প্রথম জয় দেখেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চেন্নাই সুপার কিংস ওই হারের শোধ একটুর জন্য নিতে পারেনি। তবে চিন্নাস্বামী স্টেডিয়ামে রোমাঞ্চকর এক ম্যাচ উপহার দিয়েছে এই আসরে সবার আগে বিদায় নেওয়া দলটি। আয়ুশ মাত্রে ও রবীন্দ্র জাদেজার ব্যাটে চোখ রাঙালেও শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। তাতে ২ পয়েন্ট পাওয়া থেকে বঞ্চিত হয়েছে তারা। বেঙ্গালুরুর কাছে হারের পর সব দায় নিজের কাঁধে নিয়েছেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। 

ধোনি ১৭তম ওভারে ব্যাট করতে আসেন। তখন ক্রিজে ছিলেন সেট হয়ে থাকা জাদেজা। শেষ ৩ ওভারে তাদের প্রয়োজন ছিল ৩৫ রান। শেষ ওভারে ১৫। ধোনি ১৯তম ওভারে ভুবনেশ্বর কুমারের বলে ছক্কা মারলেও শেষ ওভারে যশ দয়ালের বলে এলবিডাব্লিউর শিকার হয়েছেন। তার বিদায় নেওয়ার সময় চেন্নাইয়ে ৩ বলে দরকার ছিল ১৩। চেন্নাইয়ের ইম্প্যাক্ট খেলোয়াড় শিবম দুবে তার পর নিজের প্রথম বলে ছক্কা মেরে মারলেও শেষ পর্যন্ত দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি। চেন্নাই হেরেছে ২ রানে। পরাজয়ের পর পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে ধোনি বলেছেন, ‘যখন ব্যাট করতে নামি, যে রান প্রয়োজন, সেরকম ডেলিভারি দেওয়া হচ্ছিল। আমার মনে হয়েছে সেখান থেকে বেশ কিছু শট নেওয়া উচিত ছিল। তাহলে চাপটা কমে যেত। তাই দায়টা আমার কাঁধেই নিতে হবে।’  

শুরুতে ব্যাট করার আমন্ত্রণ পেয়ে বেঙ্গালুরু ২১৩ রান সংগ্রহ করে। রোমারিও শেফার্ড হাফসেঞ্চুরি পান ১৪ বলে। তার ব্যাটেই বেঙ্গালুরু শেষ দুই ওভারে ৫৪ রান পেয়েছে। তিনি ১৪ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ৬ ছক্কার সঙ্গে ৪ ছিল চারটি। তাই রোমারিওকেও আলাদা কৃতিত্ব দিয়েছেন ধোনি, ‘ডেথে রোমারিও ছিল দুর্দান্ত। আমাদের বোলাররা যে ডেলিভারি দিচ্ছিল সে কিন্তু সেখান থেকে সর্বোচ্চ রান আদায় করে নিচ্ছিল।’

/এফআইআর/ 
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম