শর্তসাপেক্ষে জেল থেকে রেহাই পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
০৯ মে ২০২৫, ২০:৫৫আপডেট : ০৯ মে ২০২৫, ২০:৫৫

মাদক কারবারের অভিযোগে দোষী সাব্যস্ত হলেও জেলে যেতে হচ্ছে না অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট ক্রিকেটার স্টুয়ার্ট ম্যাকগিলকে। শুক্রবার সিডনির আদালত এই রায় দিয়েছেন।

৫৪ বছর বয়সী ম্যাকগিলকে ‘নিবিড় সংশোধন আদেশ’ দেওয়া হয়েছে। এই আদেশ অনুযায়ী এক বছর ও ১০ মাস সমাজসেবার কাজ করতে হবে তাকে।

সব মিলিয়ে ৪৯৫ ঘণ্টা সমাজসেবা কার্যক্রমে অংশ নিতে হবে ম্যাকগিলকে। এছাড়া অ্যালকোহল ও ড্রাগ থেকে নিবৃত্ত থাকতে হবে তাকে। নিয়মিত মাদক পরীক্ষা দিতে হবে। এসব না মানলে যেতে হবে জেলে।

কোকেন সরবরাহে অংশ নেওয়ার দায়ে গত মার্চে ম্যাকগিল দোষী সাব্যস্ত হন।  

ক্রিকেট থেকে অবসরের পর মাদক সেবন শুরু করেন ম্যাকগিল। ক্রমে জড়িয়ে পড়েন মাদক কারবারের সঙ্গেও। মাদক সরবরাহ শুরু করেন। বড় ব্যবসায়ীদের থেকে মাদক নিয়ে গ্রাহকদের কাছে পৌঁছে দিতেন। ১৯৯৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৪৪টি টেস্ট খেলে ২০৮টি উইকেট নিয়েছেন ম্যাকগিল।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী