পাকিস্তান সফর নিয়ে কী ভাবছে বিসিবি?

স্পোর্টস ডেস্ক
১০ মে ২০২৫, ২১:১৫আপডেট : ১০ মে ২০২৫, ২১:১৫

ভারত ও পাকিস্তানের সংঘাতে বন্ধ হয়ে গেছে আইপিএল ও পিএসএল। শনিবার সন্ধ্যা দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মতি দিলেও বাংলাদেশের আসন্ন পাকিস্তান সফর অনিশ্চয়তার মধ্যে পড়েছে। অবশ্য সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের দুটি টি-টোয়েন্টি সূচি মেনেই হবে। এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

চলতি মাসে শারজা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে দুটি ২০ ওভারের ম্যাচ খেলার আমন্ত্রণ জানায় এমিরেটস ক্রিকেট বোর্ড। ১৭ ও ১৯ মে হবে এই দুটি ম্যাচ। তারপর ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত পাকিস্তানে পাঁচটি টি-টোয়েন্টি খেলার কথা বাংলাদেশের।

আমিরাতে সিরিজ খেলেই পাকিস্তানে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিসিবি জানিয়েছে, দুই দেশের সীমান্তে সামরিক উত্তেজনার কথা মাথায় রেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এই ব্যাপারে আলোচনা করতে শনিবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বোর্ড ডিরেক্টররা বৈঠক করেন। এক বিবৃতি দিয়ে আমিরাত সফর নিয়ে তারা বলেছে, 'আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ ও প্রস্তুতির অংশ হিসেবে প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশ জাতীয় দল দুটি টি-টোয়েন্টির সিরিজ খেলতে আগের নির্ধারিত সূচিতেই সংযুক্ত আরব আমিরাত সফর করবে, যা আগামী সপ্তাহে শুরু হওয়ার কথা রয়েছে।’

এরপর পাকিস্তান সফর প্রসঙ্গে বিসিবি বিবৃতিতে বলেছে, ‘বাংলাদেশ জাতীয় দলের আসন্ন পাকিস্তান সফর নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে সক্রিয় ও চলমান আলোচনার মধ্যে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি আবারও জোর দিয়ে বলতে চায় যে, তারা এর খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তা ও সুরক্ষা সবসময় সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। পাকিস্তানে বর্তমান পরিস্থিতি সতর্কভাবে বিবেচনায় রেখে সফর সংক্রান্ত সব সিদ্ধান্ত নেওয়া হবে এবং তা দল ও বাংলাদেশ ক্রিকেটের সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করেই।’

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম