ইংল্যান্ড অধিনায়ক ব্রুকের প্রথম সিরিজের স্কোয়াডে জ্যাকস, পটস

স্পোর্টস ডেস্ক
১৩ মে ২০২৫, ২১:১৩আপডেট : ১৩ মে ২০২৫, ২১:১৩

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড। নতুন অধিনায়ক হ্যারি ব্রুকের নেতৃত্বে প্রথম সিরিজ খেলবে তারা। সাদা বলের দুই সিরিজের স্কোয়াডে ফিরেছেন উইল জ্যাকস ও ম্যাথু পটস।

গত বছর নভেম্বরে ক্যারিবিয়ানদের বিপক্ষে শেষবার সাদা বলের সিরিজ খেলেন জ্যাকস। গত বছর সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেন পটস।

ইংল্যান্ড অন্তর্ভুক্ত করেছে ২০২৩ সালের সেপ্টেম্বরে শেষ ওয়ানডে খেলা টম হার্টলিকে। এছাড়া ২০২২ সালের সেপ্টেম্বরে ও গত বছরের সেপ্টেম্বরে শেষ টি-টোয়েন্টি খেলা লিয়াম ডউসন ও লুক উডকে ফেরানো হয়েছে।

ইনজুরিতে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আগেভাগে বিদায় নেওয়া ব্রাইডন কার্সও আছেন দুই স্কোয়াডে। ওই প্রতিযোগিতায় তার স্থলাভিষিক্ত রেহান আহমেদ ওয়ানডে স্কোয়াডে জায়গা না পেলেও আছেন টি-টোয়েন্টিতে।

ওয়েস্ট ইন্ডিজের ইংল্যান্ড সফর শুরু হবে ২৯ মে ওয়ানডে দিয়ে। বাকি দুই ম্যাচ ১ ও ৩ জুন। টি-টোয়েন্টি হবে ৬, ৮ ও ১০ জুন।

ওয়ানডে স্কোয়াড: হ্যারি ব্রুক (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, ম্যাথু পটস, জেমি ওভারটন, আদিল রশিদ, জো রুট, জেমি স্মিথ।

টি-টোয়েন্টি স্কোয়াড: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, লিয়াম ডউসন, বেন ডাকেট, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, ম্যাথু পটস, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, লুক উড।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি