পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশের মেয়েরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০১৬, ১৩:১৮আপডেট : ২৪ মার্চ ২০১৬, ১৩:২১

পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশের মেয়েরাটি-টোয়েন্টি বিশ্বকাপে বৃহস্পতিবার ছেলেদের কোনও খেলা নেই। আর এমন দিনেই নিয়ম রক্ষার ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে খেলবে জাহানারা আলমরা। টুর্নামেন্টে এখন পর্যন্ত হারের বৃত্তে বন্দী মেয়েরা। তিনটি ম্যাচে প্রতিপক্ষের কাছে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় আগেই নিশ্চিত হয়েছে বাংলাদেশের মেয়েদের।
অপরদিকে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলেও স্বাগতিক ভারতকে হারিয়ে শেষ চারে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে পাকিস্তানের মেয়েরা। শেষ চারে খেলতে হলে বাংলাদেশের বিপক্ষে জয়ের কোনও বিকল্প নেই সানা মিরের দলের। আর এমন সমীকরণকে সামনে রেখে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে পাকিস্তান নারী ক্রিকেট দল।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙ্গা টেলিভিশন, গাজী টিভি ও স্টার স্পোর্টস ২।

উল্লেখ্য, বাংলাদেশের মেয়েদের খেলা ছাড়াও আজই বাংলাদেশ সময় বিকেল ৪টায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে শ্রীলঙ্কা। আর ধর্মশালায় বাংলাদেশ সময় রাত ৮টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ।

 /এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম